বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
সিলেটে বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ

সিলেটে বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ

সিলেট নগরীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব মহানগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) এক গুরুত্বপূর্ণ কারিগরি আলোচনা ও সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে মূলত বর্জ্যকে সম্পদে রূপান্তর (Waste-to-Energy), নবায়নযোগ্য জ্বালানি, সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্বন নিঃসরণ কমিয়ে স্মার্ট সিটি গড়ার বিভিন্ন কারিগরি দিক নিয়ে বিশদ আলোচনা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ক্বাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা একলেম আবেদীন ও প্রধান বিদ্যুৎ কর্মকর্তা জয় দেব।

আলোচনায় চীনের পক্ষ থেকে অংশ নেন আন্তর্জাতিক সহযোগিতা বিশেষজ্ঞ অধ্যাপক চেন ডিংডিং, ইকো সলিউশনস ইন্টারন্যাশনালের সিইও মেহরাব মোমিন এবং বিশ্বখ্যাত নির্মাণ প্রতিষ্ঠান চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের (সিএসসিইসি) বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড্যানি।

আলোচনায় সিলেটের দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নের অংশ হিসেবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও সবুজ অবকাঠামো নির্মাণের সম্ভাবনাগুলো পর্যালোচনা করা হয়। বৈঠকে চীনের ‘স্মল অ্যান্ড বিউটিফুল’ আন্তর্জাতিক উদ্যোগের আওতায় সিলেটে একটি ‘গ্রিন অ্যান্ড লাইভলিহুড’ পাইলট প্রজেক্ট চালুর প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক সৌরবিদ্যুৎ, উন্নত স্যানিটেশন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হবে।

প্রশাসক ক্বাইয়ুম চৌধুরী বলেন, ‘সিলেটের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ততা এবং চীনের উন্নত প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে একটি টেকসই উন্নয়ন প্ল্যাটফর্ম গড়া সম্ভব। এই অংশীদারিত্ব সফল হলে তা বাংলাদেশের নগর ব্যবস্থাপনায় একটি নতুন মানদণ্ড স্থাপন করবে, যা অন্যান্য শহরের জন্য মডেল হিসেবে কাজ করবে।’

সিসিক ও চীনা প্রতিনিধি দল প্রকল্পটি বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ ও কারিগরি তথ্য বিনিময়ের মাধ্যমে কাজ করতে একমত পোষণ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com