মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

গোয়াইনঘাটে পুলিশের বড় অভিযান: ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ হুইস্কিসহ মাদক কারবারি আটক

গোয়াইনঘাটে পুলিশের বড় অভিযান: ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ হুইস্কিসহ মাদক কারবারি আটক

সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ হুইস্কি ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

 

বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ এলাকার তোয়াকুল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সেতুর ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

 

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই সাহাব উদ্দিন, এএসআই মোহাম্মদ সারোয়ার, এএসআই লিটন দেবনাথসহ পুলিশের একটি দল অংশ নেয়।

 

আটক ব্যক্তি হলেন গোয়াইনঘাট উপজেলার মধ্যজাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর এলাকার মৃত হাবেল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন।

 

পুলিশ জানায়, অভিযানের সময় গিয়াস উদ্দিনের ব্যবহৃত একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল এবং মোটরসাইকেলে থাকা একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ১৯ বোতল Officers Choice Blue (৩৭৫ মিলি) এবং ৯ বোতল Royal Green Whisky (৭৫০ মিলি) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট হুইস্কির সংখ্যা ২৮ বোতল।

 

পুলিশ উদ্ধারকৃত মদ ও মোটরসাইকেল জব্দ করেছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

 

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনঞ্জিত চন্দ্র দাস জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com