শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কমলগঞ্জে সংরক্ষিত বনভূমি দখলমুক্ত জেসিইএসসি-ব্রিটিশ কাউন্সিলের চুক্তি স্বাক্ষর সিসিকের ১১ জন্মনিবন্ধন জাল : সরকারি সার্ভারে ঢুকে কারা চালাচ্ছে জালিয়াতির নেটওয়ার্ক? রথযাত্রা উপলক্ষ্যে সিলেট নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার ১৩৯, মা/মলা ২১৯ সিলেটে হাম উপসর্গে প্রাণ গেলো ৮ মাসের শিশুর সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করা হবে: শ্রমমন্ত্রী আরিফুল হক সুনামগঞ্জে জুলাই শহিদ দিবস পালন জুলাই শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না: সিসিক প্রশাসক গোয়াইনঘাটে পুলিশের বড় অভিযান: ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ হুইস্কিসহ মাদক কারবারি আটক বিশ্বনাথে অটোরিকশায় তুলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার গোয়াইনঘাটে বালুবাহী নৌকার টোল আদায়ের ইজারায় অনিয়ম, সরকারি রাজস্ব আত্মসাৎ রাষ্ট্রপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আ্যডভোকেট জামানের ভাড়া ৫ টাকা বাড়ানোর প্রতিবাদে সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ সিলেটের তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা সিলেটে দুই ভাই গ্রেফ/তার: পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খু/ন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সিলেটে ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ জৈন্তাপুরে মানবপাচার, মাদক ও চোরাচালান রোধে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের মৃত্যুতে শোক তিন বিষয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর, বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ সিলেটে বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির উদ্যোগ কোম্পানীগঞ্জে চোরাই পাথর উদ্ধার অভিযানে রহস্য! জব্দের পরিমাণই জানেন না ইউএনও, সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃ/ত্যু এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাইফুর রহমান কে? এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন কোম্পানীগঞ্জের উৎমা ছড়া পাথর কোয়ারিতে মোবাইল কোর্টের অভিযান ভারী বালুবাহী ট্রাকের দাপটে গোয়াইনঘাটের মাতুরতল–সোনারহাট ও মাতুরতল–পান্তুমাই সড়ক বিপর্যস্ত গোয়াইনঘাটের কইনা জঙ্গলে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান:  সৈয়দপুর শামসিয়া সমিতি লন্ডনের উ‌দ্যো‌গে লর্ড মেয়র, মেয়র ও কাউ‌ন্সিলার‌দেরকে সংবর্ধনা প্রদান

চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করা হবে: শ্রমমন্ত্রী আরিফুল হক

চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করা হবে: শ্রমমন্ত্রী আরিফুল হক

চা শ্রমিকদের মানসম্মত জীবনযাপন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় নগরীর যুগলটিলাস্থ ইসকন মন্দির প্রাঙ্গণে রথযাত্রা উৎসবের শুভ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, চা শ্রমিকদের জন্য মানসম্মত থাকার ব্যবস্থা, পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা এবং সন্তানদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। তিনি জানান, শ্রম মন্ত্রণালয়ের অধীনে থাকার সুবাদে চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, চা শ্রমিকের বিষয়টা আমরা মনে করি, তাদের মানসম্মত অবস্থান হওয়া উচিত। তাদের পরিবার-পরিজন যেন চিকিৎসা পায়, তাদের বাসস্থানের যেন সুন্দর ব্যবস্থা হয়, তাদের সন্তানদের লেখাপড়ার সুযোগ যেন থাকে।

চা শ্রমিকদের মজুরি কাঠামো তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকরা দুই ধরনের সুবিধা পেয়ে থাকেন। একদিকে সাপ্তাহিক ভিত্তিতে নগদ মজুরি, অন্যদিকে বাগান থেকে বাসস্থান, রেশন ও চিকিৎসা সুবিধা। এছাড়া পরিবারের কোনো সদস্য কাজ ছেড়ে দিলে বা অসুস্থ হয়ে পড়লে পরিবারের অন্য কোনো সদস্যকে একই প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার রীতি চালু আছে বলেও জানান তিনি। এটি চা বাগানের দীর্ঘদিনের একটি প্রথা, যা অন্য কোনো খাতে দেখা যায় না বলে মন্তব্য করেন মন্ত্রী।

প্রতি তিন বছর অন্তর মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মজুরি পুনর্নির্ধারণ করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

সাম্প্রতিক ঈদুল ফিতর ও ঈদুল আযহায় প্রতিটি চা শ্রমিক তাদের প্রাপ্য উৎসব ভাতা পেয়েছেন দাবি করে মন্ত্রী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মাত্র পাঁচ মাসের মধ্যেই শ্রমিকবান্ধব মনোভাবের প্রমাণ দিয়েছে। তিনি বলেন, শ্রমিকদের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করাই এই সরকারের অঙ্গীকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com