মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

গোলাপগঞ্জে অনুদানের চেক ও হুইলচেয়ার বিতরণ করলেন এমপি এমরান

গোলাপগঞ্জে অনুদানের চেক ও হুইলচেয়ার বিতরণ করলেন এমপি এমরান

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ‘মানবেতর জীবনের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।’

তিনি জানান, আগে জটিল রোগের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হলেও এখন তা বাড়িয়ে ১ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া পথশিশু ও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে বড় অংকের বরাদ্দ ঘোষণা করেছে।

শনিবার (১৮ জুলাই) বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানা ও স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের চেক, সুবর্ণ নাগরিক কার্ড এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় এমপি এমরান আহমদ চৌধুরী শীঘ্রই গোলাপগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করার ঘোষণাও প্রদান করেন।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা উবায়দুল্লাহ জামী।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী ও বদরুল আলম। তারা প্রত্যেকেই সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালীকরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।

এতিমখানাগুলোর পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রজব আলী।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সুবিধাভোগীদের হাতে চেক ও হুইলচেয়ার তুলে দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com