শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নবীগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল ; ইউএনও’র অপসারণের দাবি

নবীগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল ; ইউএনও’র অপসারণের দাবি

জুলাই শহীদ দিবস উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জে বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীনের বিরুদ্ধে প্রকৃত জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন না করা এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে তাঁর অপসারণের দাবি জানানো হয়।
শুক্রবার বিকেলে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জুলাই আন্দোলনে শহীদ আজমত আলীর সহধর্মিণী রবিরুন বেগম।
সভায় বক্তব্য দেন জুলাই যোদ্ধা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, নবীগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, সাংবাদিক মুরাদ আহমদ, রাশেদ মিয়া, হাফেজ সাইফুর রহমান, হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী, জুলাই যোদ্ধা হুসাইন তালুকদার, ইসলাম ইফতি, শফিকুল ইসলাম, কাজী খোকন, শাহ তালহা, সাজ্জাদুর রহমান, রবিউল ইসলাম, শাকিল আহমদ ও শাহরিয়ার আহমদ মাসুমসহ অনেকে।
জুলাই যোদ্ধা ও নবীগঞ্জ উপজেলা যুব মজলিসের সভাপতি মুফতি ফরহাদুল ইসলাম এবং উপজেলা ছাত্রদল নেতা নাবেদ মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধা সায়মন আহমদসহ অরবিন্দু রায় জুয়েল চৌধুরী, কামরুল চৌধুরী, আহমদ হোসাইন, ইয়াছিন মিয়া, শাহিন তালুকদার, বদরুল আলম লিমন, শাহ হুসাইন আহমদ, সুহাগ চৌধুরী, জামিল আহমদ, ফেরদৌস হাসান অনিক, মারুফ চৌধুরী, রাখী জুবায়ের, হাফেজ জামিল, হাফেজ আক্তার হোসাইন, সেজু আহমদ, নাদিম আহমেদ তুহিন, নোহাস আহমেদ, নিসাদ আহমেদ, সাবের আহমেদ, মাহবুব আলী, ইমন আহমেদ, এহসান, মামুন আহমেদসহ বিপুলসংখ্যক জুলাই যোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহতদের দ্রুত পুনর্বাসন ও প্রকৃত জুলাই যোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও মূল্যায়নের দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসূচিতে প্রকৃত জুলাই যোদ্ধাদের যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। এ বিষয়ে তারা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
এছাড়া বক্তাদের দাবি, সম্প্রতি উপজেলা প্রশাসনের একটি অনুষ্ঠানে চিহ্নিত আওয়ামী যুবলীগ নেতাদের আপ্যায়নের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। এ ঘটনাসহ ইউএনও মো. রুহুল আমীনের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তারা তাঁর দ্রুত অপসারণের দাবি জানান।
অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com