শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাধবপুর হাসপাতালকে ১০০ শয্যায় পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ এমপি ফয়সলের

মাধবপুর হাসপাতালকে ১০০ শয্যায় পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ এমপি ফয়সলের

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, মানুষের সেবা ও কল্যাণ নিশ্চিত করেই জনগণের মন জয় করতে চাই। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের করতে হবে।

 

 

শনিবার (১৮ জুলাই) সকালে মাধবপুর উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

সৈয়দ মো. ফয়সল বলেন, চিকিৎসকদের দায়িত্বশীলতার সঙ্গে চিকিৎসাসেবা দিতে হবে। হাসপাতালের খাবারের মান আরও উন্নত করতে হবে এবং হাসপাতাল সবসময় পরিচ্ছন্ন রাখতে হবে। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমি মানুষের সেবা করতে চাই। জনগণ যাতে ভালো সেবা পায়, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

 

 

আইনশৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, সমাজে চুরি, ডাকাতি ও অস্থিরতা সৃষ্টি করে যারা মানুষের শান্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। জনগণের নিরাপত্তা ও সমাজের শান্তি বজায় রাখাই প্রশাসনের প্রথম দায়িত্ব।

 

 

এমপি ফয়সল জানান, সরকার ইতোমধ্যে মাধবপুর উপজেলা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করেছে। এটি পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে উপজেলার মানুষ আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে বলে মন্তব্য করেন তিনি। হাসপাতালের চিকিৎসক সংকট, ওষুধের স্বল্পতা, অ্যাম্বুলেন্স ও অন্যান্য অবকাঠামোগত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, বর্তমানে সীমিত জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়েও চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা প্রশংসার দাবি রাখে।

 

 

তিনি আরও বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার তুলনায় বর্তমান সুযোগ-সুবিধা যথেষ্ট নয়। তাই প্রয়োজনীয় জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের মাধ্যমে হাসপাতালকে পূর্ণাঙ্গ ১০০ শয্যার হাসপাতালে পরিণত করতে হবে।

 

 

এমপি ফয়সল জানান, মাধবপুর উপজেলা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় তিনি ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

 

 

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com