শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে দেখলেন এলজিইডি কর্মকর্তা

সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে দেখলেন এলজিইডি কর্মকর্তা

Oplus_131072

গোয়াইনঘাট প্রতিনিধি:::বিভিন্ন গণমাধ্যমে গোয়াইনঘাট উপজেলার গুরুত্বপূর্ণ হাকুর বাজার মানিকগঞ্জ সড়কের বেহাল অবস্থা ও সংস্কারকাজ নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সড়কটির চলমান সংস্কারকাজ সরেজমিনে পরিদর্শন করেন এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান।

 

পরিদর্শনকালে তিনি সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান কাজের গুণগত মান, অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত, টেকসই ও মানসম্মতভাবে সংস্কারকাজ সম্পন্ন করার প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমদ এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তারা সংস্কারকাজের বিভিন্ন দিক নির্বাহী প্রকৌশলীর সামনে তুলে ধরেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে আশ্বস্ত করেন।

 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হাকুর বাজার মানিকগঞ্জ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থার কারণে প্রতিদিন যাত্রী, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ হাজারো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে এবং এরপরই সড়কটির সংস্কারকাজ তদারকিতে মাঠে নামেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

স্থানীয়দের প্রত্যাশা, শুধু পরিদর্শনেই সীমাবদ্ধ না থেকে দ্রুত সময়ের মধ্যে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করা হবে, যাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com