রবিবার, ১৯ Jul ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
মাজারের দানবাক্সের অর্থ গণনায় স্বচ্ছতার দাবি,ফাহিম আল চৌধুরীর ছাতকে ইজারাবিহীন নদীতে কোটি টাকার বালু লুটের অভিযোগ ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, উপস্থিত থাকবেন যারা গোলাপগঞ্জে অনুদানের চেক ও হুইলচেয়ার বিতরণ করলেন এমপি এমরান সিলেটে হচ্ছে নতুন পৌরসভা: প্রজ্ঞাপন জারি গরুচোরদের নাম বলতে চান না কোম্পানীগঞ্জ থানার ওসি সিলেটে ফাকা রাস্তায় ছাত্রলীগের ঝটিকা মিছিল মাধবপুর হাসপাতালকে ১০০ শয্যায় পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ এমপি ফয়সলের সিলেটে সংবাদিকের আত্মার মাগফেরাত কামনায় প্রতিবন্ধীর গৃহনির্মাণ সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে দেখলেন এলজিইডি কর্মকর্তা সিলেটে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ, পুলিশ কমিশনার কার্যালয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি এবার মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে পানি সরবরাহ বন্ধ ‘অনার কিলিং’ : বেলুচিস্তানে প্রেমিক যুগলকে গুলি করে হত্যা নবীগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল ; ইউএনও’র অপসারণের দাবি চুনারুঘাটে নজরকাড়া রঙের বিরল আবাসিক পাখি ‘কালো মথুরা’ বিশ্বম্ভর পুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (svaw) ফোরামের সভা” সুনামগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু সিলেটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রে ফ তা র যে কারণে মুসলিম বিশ্বে আলোচনার কেন্দ্রে স্পেনের তারকা লামিন ইয়ামাল মেসিকে নিয়ে স্পেনের বিশেষ পরিকল্পনা, কড়া নজরে রাখার ঘোষণা কোচের কুসংস্কারের কারণে বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকবেন না ডি মারিয়া যেভাবে আগস্টে মিলবে দুই দফায় টানা ৪ দিনের ছুটি বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কসংকেত নতুন প্রেমে শেহনাজ গিল! ভ্রমণকাহিনি লিখছেন ইয়াশ রোহান দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’ এবার ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি ইরানের কারাগার থেকে নারী কয়েদি পলায়ন, বরখাস্ত ৭ কারারক্ষী এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না অবশেষে যে দিকে নজর পড়ল সিসিকের

সিলেটে ফাকা রাস্তায় ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিলেটে ফাকা রাস্তায় ছাত্রলীগের ঝটিকা মিছিল

সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট হতে ৬টা ২০ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন

 

ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়িনাই’, ‘রঞ্জিত দাদা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘নাজমুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এসব স্লোগান দেন।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অনুসারী মাসুম আহমদ মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি লিখেন, সিলেট নগরীতে এটি রঞ্জিত সরকারের অনুসারীদের মিছিল। তিনি আরও উল্লেখ করেন, মিছিলটি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলামের নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে। একই পোস্টে জেলা ছাত্রলীগ নেতা আহমেদ উদ্দিন সাজনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান তিনি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান। তিনি বলেন, ‘ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।’

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম সিলেটভিউকে বলেন, ‘পুলিশের পক্ষ থেকে তথ্য সংগ্রহ পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com