রবিবার, ১৯ Jul ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
মাজারের দানবাক্সের অর্থ গণনায় স্বচ্ছতার দাবি,ফাহিম আল চৌধুরীর ছাতকে ইজারাবিহীন নদীতে কোটি টাকার বালু লুটের অভিযোগ ২৫ জুলাই সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, উপস্থিত থাকবেন যারা গোলাপগঞ্জে অনুদানের চেক ও হুইলচেয়ার বিতরণ করলেন এমপি এমরান সিলেটে হচ্ছে নতুন পৌরসভা: প্রজ্ঞাপন জারি গরুচোরদের নাম বলতে চান না কোম্পানীগঞ্জ থানার ওসি সিলেটে ফাকা রাস্তায় ছাত্রলীগের ঝটিকা মিছিল মাধবপুর হাসপাতালকে ১০০ শয্যায় পূর্ণাঙ্গ রূপ দেওয়ার নির্দেশ এমপি ফয়সলের সিলেটে সংবাদিকের আত্মার মাগফেরাত কামনায় প্রতিবন্ধীর গৃহনির্মাণ সংস্কারকাজের অগ্রগতি সরেজমিনে দেখলেন এলজিইডি কর্মকর্তা সিলেটে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ, পুলিশ কমিশনার কার্যালয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি এবার মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামে পানি সরবরাহ বন্ধ ‘অনার কিলিং’ : বেলুচিস্তানে প্রেমিক যুগলকে গুলি করে হত্যা নবীগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল ; ইউএনও’র অপসারণের দাবি চুনারুঘাটে নজরকাড়া রঙের বিরল আবাসিক পাখি ‘কালো মথুরা’ বিশ্বম্ভর পুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ (svaw) ফোরামের সভা” সুনামগঞ্জ জেলা কারাগারে হাজতির মৃত্যু সিলেটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রে ফ তা র যে কারণে মুসলিম বিশ্বে আলোচনার কেন্দ্রে স্পেনের তারকা লামিন ইয়ামাল মেসিকে নিয়ে স্পেনের বিশেষ পরিকল্পনা, কড়া নজরে রাখার ঘোষণা কোচের কুসংস্কারের কারণে বিশ্বকাপ ফাইনালে মাঠে থাকবেন না ডি মারিয়া যেভাবে আগস্টে মিলবে দুই দফায় টানা ৪ দিনের ছুটি বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কসংকেত নতুন প্রেমে শেহনাজ গিল! ভ্রমণকাহিনি লিখছেন ইয়াশ রোহান দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’ এবার ‘সর্বাত্মক যুদ্ধের’ হুমকি ইরানের কারাগার থেকে নারী কয়েদি পলায়ন, বরখাস্ত ৭ কারারক্ষী এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না অবশেষে যে দিকে নজর পড়ল সিসিকের

সিলেটে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ, পুলিশ কমিশনার কার্যালয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

সিলেটে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ, পুলিশ কমিশনার কার্যালয়ে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলসহ বিভিন্ন রাজনৈতিক তৎপরতা প্রতিরোধে পুলিশের নিষ্ক্রিয়তা ও অবহেলার অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

 

 

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের মূল ফটকের সামনে এই কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের জেলা ও মহানগর শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী। কর্মসূচিকে কেন্দ্র করে কমিশনার কার্যালয়ের আশপাশে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

 

 

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষণার পরও সিলেট নগরীর বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করার দুঃসাহস দেখাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা সক্রিয় রয়েছেন বলে দাবি করেন তারা। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির কর্মকর্তার পরোক্ষ মদদ ও উদাসীনতার কারণেই নিষিদ্ধ ছাত্রলীগ ফের মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।

 

 

বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা বলেন, ‌‘বিগত স্বৈরাচারী সরকারের আমলে সিলেটে সাধারণ শিক্ষার্থী ও জনগণের ওপর যে বর্বর নির্যাতন চালানো হয়েছে, তার মূল হোতারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে সিলেটে অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তারা। অন্যথায় পুলিশের এমন নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।’

 

 

দুপুর দুইটা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন।

 

 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. মঞ্জুরুল আলম বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা কি দাবিতে কর্মসূচি পালন করছেন সে বিষয়ে আমার কাছে সঠিক কোনো তথ্য নেই।” তিনি আরও জানান, ছাত্রদলের পাঁচ সদস্যের একটি দল কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন এবং বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com