সোমবার, ২০ Jul ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর শাশুড়ী মজমুন্নেসা তাপাদার আর নেই অবশেষে সিলেটে প্রাণ ফিরে পাচ্ছে যে পুকুর কোম্পানীগঞ্জ থেকে বৈদ্যুতিক মোটর চু রি ছাতকে উ*দ্ধা*র সিলেটে পুলিশের ধাওয়ায় বিদ্যুতের খুঁটিতে পিকআপের ধাক্কা, অতঃপর.. মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশের ক্ষেতে মিলল যুবকের লাশ সুনামগঞ্জের সীমান্তে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল ছাতকে সুরমার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে সিলেটে হাম-রুবেলায় আরও ৩ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ আজ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে আর্জেন্টিনার খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু স্পেনের জয় উদযাপন করল যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প, সরাতে গিয়ে ব্যর্থ ফিফা সভাপতি ফাইনালে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড ফুটবল বিশ্বকাপের কারণে বিশ্বব্যাপী ক্ষতি ১৭০০ কোটি ডলার প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটবে জটিল রোগে আক্রান্ত আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়ি নিয়ন্ত্রণে নিচ্ছে দুদক গোয়াইনঘাটে জুবেরের দাপট মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসন দাবি ছাত্রলীগের ৫১ জনের বিরুদ্ধে মামলা

প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারের জন্য পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন

প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারের জন্য পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন

শনিবার (১৮ জুলাই) উপজেলার দয়ামীর ইউনিয়নের মিরারগাঁও গ্রামে শারিরিক প্রতিবন্ধি কাওছার আহমদের বাড়িতে আয়োজিত ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে  বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান। বক্তব্য রাখেন, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহমদ,  ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি রনিক পাল, ইউপি সদস্য এম রুম্মান আহমদ নোমান, প্রয়াত সাংবাদিক হারুন রশিদের সহোদর মাছুম আহমদসহ অনেকেই।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক হারুন রশিদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা উন্নয়নমূলক ও মানবিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রয়াত সাংবাদিক হারুন রশিদ তাঁর সততা, নিষ্ঠা ও মানবিক কর্মকান্ডের জন্য এলাকাবাসীর কাছে আজও শ্রদ্ধাভরে স্মরণীয়। তাঁর স্মৃতিকে ধারণ করে অসহায় মানুষের কল্যাণে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির এ ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে একটি মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে। যুক্তরাজ্য ভিত্তিক সেচ্ছাসেবী নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির মানবকল্যানে এসব কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তারা।
ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে প্রায়াত হারুন রশিদের রুহের মাগফেরাত ও সংগঠনের সমৃদ্ধ কামনায় দোয়া পরিচালনা করেন মিরারগাঁও জামে মসজিদের সাবেক ইমাম লুকমান আহমদ। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক,  সমাজসেবী, গন্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের বাংলাদেশ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com