সোমবার, ২০ Jul ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসন দাবি ছাত্রলীগের ৫১ জনের বিরুদ্ধে মামলা এক সপ্তাহে ইরানে ৮৩ ভূমিকম্প, নেপথ্যে কি পরমাণু পরীক্ষা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ১৯ জুলাই: পুলিশের গুলিতে মারা যান সাংবাদিক তুরাব, রাতে কারফিউ ঘোষণা-সেনা মোতায়েন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ঘিরে শাবিপ্রবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সিলেটে হামে মৃতের সংখ্যা তিন অঙ্কে পৌঁছাল ফাইনালের আগে দলের শেষ গ্রুপ ছবি ও মেসির বিশেষ বার্তা আর্জেন্টিনার জয়ে বাংলাদেশে এত উচ্ছ্বাসের পেছনের গল্প কী সোমবার শরিকদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারের জন্য পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন সাতছড়িতে বন ও বন্যপ্রাণী রক্ষায় মত বিনিময় সভা অনুষ্ঠিত সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারণা, তিন দপ্তরে লিখিত অভিযোগ সিলেটে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি সাংবাদিক তুরাবের মৃ ত্যু বার্ষিকীতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন জুলাই অভ্যুত্থানের রক্তস্নাত ১৯ জুলাই : ৫৬ জনের প্রাণহানি ও দেশজুড়ে সেনাবহর ঘি কি সত্যিই কোলেস্টেরল বাড়ায়? ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ যেসব অভ্যাসে মানসিক চাপ বাড়ে ইনসুলিনের বদলে ট্যাবলেট খেলে প্রাণঘাতী হতে পারে টাইপ-১ ডায়াবেটিস ইসরায়েলের গুলিতে ফিলিস্তিনের জাতীয় দলের খেলোয়াড় নিহত সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ২ জনের উদ্ধারে ডুবুরি দল ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারী ফিফা বিশ্বকাপের আসল বিজয়ী যুক্তরাষ্ট্র : ট্রাম্প শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিলেট প্রেসক্লাব সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন আবদুল কাদের তাপাদার সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে প্রতারণা লিজা নি*হ*তের ঘটনায় ইরফানকে ধরল সিলেট র‌্যাব আব্দুল্লাহ হ ত্যা কা ণ্ড, সিলেট র‌্যাব ধরল বিল্লালকে সিলেটে নিথর দেহ ফিরল জয়-মোতাহেরের, শায়িত চিরনিদ্রায়

সিলেট প্রেসক্লাব সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন আবদুল কাদের তাপাদার

সিলেট প্রেসক্লাব সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন আবদুল কাদের তাপাদার

সিলেটে পুলিশের গুলিতে নিহত তরুণ সাংবাদিক, দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক জালালাবাদের তৎকালীন রিপোর্টার এটিএম তুরাবের স্মৃতি রক্ষার্থে সিলেট প্রেসক্লাব প্রবর্তিত সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকে এ বছর ভূষিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো চিফ আবদুল কাদের তাপাদার।

শনিবার বিকেলে সিলেট প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক ও সম্মাণনার অর্থ পদকপ্রাপ্ত সাংবাদিকের হাতে তিনি তুলে দেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

 

 

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট -৬ আসনের সংসদ সদস্য আ্যডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরী ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সাঈদা পারভীন।

 

 

এসময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, জুলাই আন্দোলনে শহীদ এটিএম তুরাব আমাদের সকলের প্রেরণার উৎস। এ হত্যার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন তিনি। তুরাব হত্যার বিষয়ে সংসদে সরকারি ও বিরোধীদলকে সোচ্চার হবার পরামর্শ দেন তিনি।

 

 

পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত সাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় শাহাদাতবার্ষিকীতে এসময় আলোচনা সভারও আয়োজন করা হয়।

 

 

এসময় অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন এটিএম তুরাব পদকপ্রাপ্ত দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার। তিনি বলেন, সিলেটের সাংবাদিকতার ইতিহাসে তুরাব হত্যার ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যায়িত করে বলেন , যুদ্ধের ময়দানেও প্রেস জ্যাকেট এপ্রোন ব্যবহার সাংবাদিকদের হত্যা করা হয় না।অথচ সেদিন প্রেস জ্যাকেট গায়ে থাকা অবস্থায়ও তাঁকে টার্গেট কিলিং করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির আরো বলেন, জুলাই আন্দোলনে দেড় হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা এ জায়গায় এসেছি। শহীদ তুরাবের রক্ত সিলেটের মাটিতে ঝরেছে। তুরাব হত্যার বিচার বিলম্বিত হবার বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, এ নিয়ে ব্যক্তিগতভাবে তিনি আগামী ২/৩ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন। যাতে তুরাবসহ এ ধরনের জঘন্য হত্যাকান্ডের সাথে জড়িতরা দ্রুত গ্রেফতার হয় এবং তাদের উপযুক্ত শাস্তি হয়।

 

 

সাংবাদিকতার মৌলিক নীতিমালার বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তুরাব শহীদ হয়েছেন। গত ১৫ বছর অপতথ্যের মাধ্যমে দেশকে তথ্য সন্ত্রাসে পরিণত করা হয়েছিল। বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক দাফন হয়ে গেছে। বিগত নির্বাচনের মাধ্যমে দেশে মিডিয়া স্বাধীনভাবে তার কার্যক্রম চালাচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভেদাভেদ থাকতে পারে। কিন্তু দেশের ব্যাপারে আমাদের সকলকে এক থাকতে হবে। দেশপ্রেমের চেতনা নিয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

 

 

এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, তুরাবের লাশ ছিনিয়ে নেয়ার অপচেষ্টার স্বাক্ষী আমরা। মামলায় আমাদের লোকজনকেও আসামি করা হয়। এটা হচ্ছে নির্মম বাস্তবতা। জুলাই বিপ্লবে তুরাব ও গোলাপগঞ্জের ৭ জন নিরীহ মানুষকে হত্যার অগ্রগতি নিয়ে তিনি সম্প্রতি চিফ প্রসিকিউটরের সাথে আলোচনা করেছেন। এ হত্যাকান্ডের বিলম্বে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আমরা প্রতিশোধপরায়ণ হতে চাই না। এ হত্যার বিচারের মধ্য দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে-এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

 

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী (কয়েস লোদী) তুরাব হত্যার বিচার কার্যক্রম তুরাব হত্যাকান্ডের তদন্ত প্রক্রিয়া সাগর রুনি হত্যাকান্ডের মতো হয়ে যায় কিনা-এই আশংকা ব্যক্ত করেন। এ হত্যাকান্ডের সাথে জড়িত পুলিশ অফিসাররা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘প্রতিবাদ নয়, ফাঁসির দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি’।

 

 

মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম বলেন, সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে তুরাব জীবন দিয়েছেন। এ মামলার তেমন অগ্রগতি না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

 

 

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন এ সরকার কোন অন্যায়কে ছাড় দেবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com