সোমবার, ২০ Jul ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর শাশুড়ী মজমুন্নেসা তাপাদার আর নেই অবশেষে সিলেটে প্রাণ ফিরে পাচ্ছে যে পুকুর কোম্পানীগঞ্জ থেকে বৈদ্যুতিক মোটর চু রি ছাতকে উ*দ্ধা*র সিলেটে পুলিশের ধাওয়ায় বিদ্যুতের খুঁটিতে পিকআপের ধাক্কা, অতঃপর.. মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশের ক্ষেতে মিলল যুবকের লাশ সুনামগঞ্জের সীমান্তে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল ছাতকে সুরমার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে সিলেটে হাম-রুবেলায় আরও ৩ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ আজ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে আর্জেন্টিনার খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু স্পেনের জয় উদযাপন করল যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প, সরাতে গিয়ে ব্যর্থ ফিফা সভাপতি ফাইনালে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড ফুটবল বিশ্বকাপের কারণে বিশ্বব্যাপী ক্ষতি ১৭০০ কোটি ডলার প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটবে জটিল রোগে আক্রান্ত আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়ি নিয়ন্ত্রণে নিচ্ছে দুদক গোয়াইনঘাটে জুবেরের দাপট মঙ্গলচণ্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসন দাবি ছাত্রলীগের ৫১ জনের বিরুদ্ধে মামলা

১৯ জুলাই: পুলিশের গুলিতে মারা যান সাংবাদিক তুরাব, রাতে কারফিউ ঘোষণা-সেনা মোতায়েন

১৯ জুলাই: পুলিশের গুলিতে মারা যান সাংবাদিক তুরাব, রাতে কারফিউ ঘোষণা-সেনা মোতায়েন

২০২৪ সালের ১৯ জুলাই। দিনটি ছিল শুক্রবার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশের মতো সিলেটেও ছিল চরম উত্তেজনা। আগের দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন নিহত হওয়ার পর ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।

 

সিলেটের সকল আন্দোলন-সংগ্রামের কেন্দ্রস্থল সিলেট কোর্ট পয়েন্টের দিকে নজর ছিল সবার। জুমার নামাজের আগে থেকেই কোর্টপয়েন্ট এলাকায় অবস্থান বিপুল সংখ্যক পুলিশ। সেই শঙ্কাই বাস্তবে পরিণত হলো। জুমার নামাজের পরপরই কোর্ট পয়েন্টে বিক্ষোভ, সংঘর্ষ, গুলিবর্ষণ ও প্রাণহানির ঘটনায় ১৯ জুলাই সিলেটের সাম্প্রতিক ইতিহাসে এক স্মরণীয় ও বেদনাবিধুর দিন হিসেবে স্থান করে নেয়।

 

১৯ জুলাই সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী রুদ্র সেনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এ সময় হাসপাতালে উপস্থিত শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি বিকল্প পথ দিয়ে হাসপাতাল ত্যাগ করেন।

 

দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে নগরীতেও। জুমার নামাজের পর বন্দরবাজার এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেন। কর্মসূচি শুরু হওয়ার আগেই সেখানে অবস্থান নেয় পুলিশ। ঘটনাস্থলে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও দায়িত্ব পালন করছিলেন।

 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মিছিলটি সামনে এগিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে পুলিশ গুলি ছোড়ে। ওই সময় সড়কের মাঝের আইল্যান্ডে দাঁড়িয়ে আলোকচিত্র ধারণ করছিলেন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আবু তাহের মো. তুরাব। তার পরনে ‘প্রেস’ লেখা ভেস্ট ছিল। গুলিতে গুরুতর আহত হলে তাকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ইবনে সিনা হাসপাতালে স্থানান্তর করা হলে সন্ধ্যায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে জানা যায়, তার শরীরে ৯৮টি ছররা গুলির চিহ্ন ছিল।

 

এদিকে দুপুরের পর থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়। আখালিয়া থেকে পাঠানটুলা পর্যন্ত বিস্তৃত এলাকায় দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও আন্দোলনে যুক্ত হন।

 

বিকেল ৪টার পর সংঘর্ষের মাত্রা আরও বেড়ে যায়। রাত পর্যন্ত থেমে থেমে চলে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দ। এতে বিপুলসংখ্যক মানুষ আহত হন। এরই মধ্যে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় নগরজুড়ে তৈরি হয় অনিশ্চয়তা ও আতঙ্কের পরিবেশ।

 

রাত ১১টার দিকে সরকার সারা দেশে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দেয়। কিছুক্ষণ পর সিলেটে শুরু হয় ভারী বৃষ্টি। দীর্ঘ সময়ের উত্তেজনা ও সংঘর্ষের পর বৃষ্টির কারণে পরিস্থিতি কিছুটা শান্ত হতে শুরু করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com