জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ড থেকে আগামীকাল শুক্রবার সকালে দেশে ফিরবেন।
এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার জন্য থাইল্যান্ডে পৌঁছান তিনি। সূচি অনুযায়ী তার ২৬ জুলাই ফেরার কথা। তবে তার আগেই তিনি ফিরতে পারেন বলে আভাস পেয়েছেন তার দফতরের কর্মকর্তারা।
এদিকে রাষ্ট্রপতির দফতরের একাধিক কর্মকর্তা এবং তার ঘনিষ্ঠ একজন গণমাধ্যমকে বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তবে স্পিকার দেশে না থাকায় পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছে।
Leave a Reply