শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি

Oplus_131072

পারভেজ আহমদ ::: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ উছমান গনিকে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

 

 

জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। প্রায় তিন দশকের অভিজ্ঞতা নিয়ে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এই থানার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদ উছমান গনি শেরপুর জেলার নকলা উপজেলার পূর্ব চিথলীয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. মুনসুর আলী। ১৯৯৬ সালের ১০ মার্চ বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ প্রায় ৩০ বছর ৪ মাসের চাকরিজীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জৈন্তাপুর থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

 

শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের পরিচয় দিয়েছেন। ঢাকার অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।

 

 

সীমান্তঘেঁষা কোম্পানীগঞ্জ উপজেলা দীর্ঘদিন ধরে মাদক, চোরাচালান, অবৈধ পাথর উত্তোলন, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। এমন বাস্তবতায় অভিজ্ঞ এই কর্মকর্তার পদায়নকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

 

 

নবপদায়নপ্রাপ্ত ওসি মোহাম্মদ উছমান গনি বলেন, “কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করব। মাদক, জুয়া, চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে সাংবাদিক, জনপ্রতিনিধি, সুধীজন ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত কোম্পানীগঞ্জ গড়ে তুলতে চাই।”

 

 

এদিকে নতুন ওসির পদায়নকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে কোম্পানীগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, অবৈধ পাথর উত্তোলনসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে জনগণবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনেও তিনি সফল হবেন বলে আশা করছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com