শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

ভয়াবহ বন্যা ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে আবারও শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত ৩টি বিশেষ পরীক্ষার বিষয়েও নতুন সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা প্রশাসন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র নিশ্চিত করেছে এই তথ্য।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা আগামী ২৭ জুলাই থেকে মূল ও নিয়মিত সূচি অনুযায়ী অবশিষ্ট পরীক্ষাগুলোতে অংশ নেবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ২৭ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে আবার পরীক্ষা শুরু হতে পারে। তবে বন্যা ও পরিস্থিতির কারণে যেসব পরীক্ষা ইতিমধ্যে মিস হয়েছে বা স্থগিত করা হয়েছে, সেগুলোর জন্য পরবর্তীতে পৃথক নতুন সময়সূচি (রুটিন) প্রকাশ করে আবার পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, ভারী বৃষ্টিপাত ও বন্যার সার্বিক অবনতি, শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি বোর্ডের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছিল। এর আগে গত ৮ জুলাই থেকেই এ বোর্ডের পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়।
৮ বোর্ডের ৩ বিষয়ের পুনর্পরীক্ষা
এদিকে গত ১৩ জুলাই তীব্র বৈরী আবহাওয়ার মধ্যেই দেশের বাকি আটটি শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। দুর্যোগের কারণে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হতে না পারায় সংক্ষুব্ধ শিক্ষার্থীদের পুনর্বিবেচনার সুযোগ দিচ্ছে শিক্ষা বোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, যে সকল পরীক্ষার্থী ওই দিন অংশ নিতে পারেননি, তাদের জন্য আবারও পরীক্ষা নেওয়া হবে। তবে এজন্য শিক্ষার্থীদের নির্ধারিত প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন বা আবেদন করতে হবে, যার বিস্তারিত নিয়ম শিগগির জানিয়ে দেওয়া হবে। চট্টগ্রাম বোর্ডের জন্য যে নতুন সূচি তৈরি করা হচ্ছে, সেই সূচির সাথেই এই ৩টি বিষয়ের পরীক্ষা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com