শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে

যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে

শিশুকে উদ্ধার করতে গিয়ে যুক্তরাজ্যের সমুদ্রে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন সিলেটি বংশোদ্ভূত এক ব্রিটিশ-বাংলাদেশি নারী ও তাঁর ১৫ বছর বয়সী কন্যা। গ্রীষ্মকালীন ছুটি কাটাতে কলচেস্টারের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় পরিবারটি।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্যসচিব খসরুজ্জামান খসরু গণমাধ্যমকে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

 

নিহতরা হলেন- যুক্তরাজ্য যুবদল নেতা ডা. মনসুর রহমানের স্ত্রী এবং তাঁদের ১৫ বছর বয়সী মেয়ে। নিহত নারী সিলেটের ছাতক উপজেলার বাসিন্দা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমানের কন্যা। তাঁর স্বামী ডা. মনসুর রহমান সিলেটের বিশিষ্ট বিএনপি নেতা শেখ মখন মিয়ার সন্তান।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, পরিবারের সদস্যরা লন্ডনের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে একসঙ্গে অবকাশযাপন করছিলেন। এ সময় হঠাৎ প্রবল স্রোতের টানে পরিবারের একটি শিশু সমুদ্রে ভেসে যেতে শুরু করে। শিশুটিকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন মা ও তাঁর কিশোরী মেয়ে। তাঁদের সাহসী চেষ্টায় শিশুটি প্রাণে বেঁচে গেলেও উত্তাল জোয়ারের তীব্র স্রোতে তলিয়ে যান মা ও মেয়ে। পরে তাঁদের দুজনেরই মৃত্যু হয়। দুর্ঘটনার সময় সৈকতে উপস্থিত ছিলেন নিহত নারীর বাবা মুজিবুর রহমান। শোকাবিভূত অবস্থায় তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেননি।

 

এদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত পরিবারের আরও কয়েকজন সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারযোগে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযানে নামে যুক্তরাজ্যের জরুরি সেবা সংস্থাগুলো।

 

এসেক্স পুলিশের এক মুখপাত্র জানান, কলচেস্টারের ওয়েস্ট মার্সি এলাকায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে সিভিউ অ্যাভিনিউ এবং সংলগ্ন সৈকত এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

 

উদ্ধার অভিযানে অংশ নেয় এইচএম কোস্টগার্ডের হেলিকপ্টার। পাশাপাশি রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট (আরএনএলআই) জানায়, ওয়েস্ট মার্সির ইনশোর লাইফবোটের পাশাপাশি ক্লাক্টন-অন-সি কেন্দ্র থেকে আরও দুটি লাইফবোট ঘটনাস্থলে পাঠানো হয় এবং উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com