শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি

সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি

সিলেটে র‌্যাব-৯ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যৌথ অভিযানে প্রায় সোয়া ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান প্রতিরোধ, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে র‌্যাব নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং বিজিবির একটি যৌথ আভিযানিক দল জানতে পারে, সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন টিলাগড় এলাকা দিয়ে একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ওষুধ ও কসমেটিকস পরিবহন করা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা টিলাগড় এলাকায় সন্দেহভাজন কাভার্ডভ্যানটির গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ করেন। একপর্যায়ে ভ্যানটি কোতোয়ালি থানাধীন সুরমা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলায় মালামাল নামিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব ও বিজিবি সদস্যরা সেটিকে আটক করেন।

পরে চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই ভবনের একটি কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে

ভারতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট ১ লাখ ৭৭ হাজার ৬৩০ পিস, ভারতীয় শাড়ি ১০০ পিস, ACNASOPT ফেসওয়াশ ৮০ পিস, KETODERM শ্যাম্পু ১০০ পিস, GLUSTER সিরাম ২৯ পিস, CODL সিরাপ ১ হাজার ২৯০ পিস, BONZVA সিরাপ ৪৯৭ পিস।

উদ্ধার করা চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৫০ টাকা।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ৫২ বিজিবি, সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com