সিলেটে অনুসন্ধানী প্রতিবেদন সাংবাদিকতা ও ডেটা সাংবাদিকতার ওপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডেটা সাংবাদিকতার উপর প্রশিক্ষণ শীর্ষক এ কর্মসূচিতে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য সংগ্রহ ও যাচাই, অনুসন্ধানের উৎস ও পদ্ধতি, উন্মুক্ত ডেটার ব্যবহার এবং ডেটা বিশ্লেষণ ও ভিজ্যুয়ালাইজেশন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারীদের নিবন্ধন ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন অনুসন্ধানী সাংবাদিক ও প্রশিক্ষক মোহাম্মদ বদরুদ্দোজা। এ সময় অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য তদন্তের বিভিন্ন কৌশল, অনুসন্ধানের উৎস ও পদ্ধতি এবং প্রতিবেদন তৈরিতে উন্মুক্ত ডেটা ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষণের পরবর্তী অধিবেশনে তথ্য, পরিসংখ্যান ও ডেটা বোঝা, উন্মুক্ত ডেটা এবং সরকারি ক্রয়সংক্রান্ত তথ্য অনুসন্ধান ও প্রতিবেদন তৈরিতে এর ব্যবহার নিয়ে আলোচনা করেন টিআইবির পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
এ ছাড়া বাস্তব ক্ষেত্রে উন্মুক্ত ডেটার ব্যবহার, বিভিন্ন ডেটা ড্যাশবোর্ড, ডেটা এক্সট্রাকশন ও ভিজ্যুয়ালাইজেশন বিষয়ে প্রশিক্ষণ দেন টিআইবির সহকারী সমন্বয়কারী (ডেটা ভিজ্যুয়ালাইজার) রিফাত রহমান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ডেটা-নির্ভর সাংবাদিকতার বিভিন্ন ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। সমাপনী পর্বে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদ তুলে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply