বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
সিলেটে দুই খু*নে জড়িতরা চিহ্নিত, হাসপাতাল ছেড়ে আত্ম*গো*পনে

সিলেটে দুই খু*নে জড়িতরা চিহ্নিত, হাসপাতাল ছেড়ে আত্ম*গো*পনে

সিলেটে একই দিনে ঘটে যাওয়া দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনায় জড়িত আসামিরা চিহ্নিত হলেও পুলিশি তৎপরতার খবরে হাসপাতাল ছেড়ে আত্মগোপনে। পুলিশ বলছে, আসামিরা কেউ রেহাই পাবে না।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় নগরের কাজিরবাজার ব্রিজের দক্ষিণ প্রান্তে দক্ষিণ সুরমা ইনডোর স্টেডিয়ামে ফুটবল খেলা শেষে সহপাঠীদের নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দ্বীপ শিখা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র খুন হয়।

 

সে খাসদবির এলাকার মিছবাহ উদ্দিনের একমাত্র ছেলে রিফাত আহমদ (১৫)।

 

তার সঙ্গে থাকা অপর তিন সহপাঠী রবিউল হাসান (১৬), সাব্বির (১৬) ও সামিউল (১৬) গুরুতর আহত হয়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

অন্যদিকে একই দিন সন্ধ্যার পর সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের জেরে ফারুক আহমদ বদুলার ছেলে মো. আব্দুল্লাহ (২৫) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোমবার রাত ৮টার দিকে মারা যান।

 

জালালাবাদ থানার ওসি মো. শামসুল হাবিব জানান, অভিযুক্ত কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকলেও পুলিশের তৎপরতার খবর পেয়ে তারা পালিয়ে আত্মগোপন করেছে। তবে তারা সম্পূর্ণ চিহ্নিত এবং তাদের গ্রেফতারে পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।

 

কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মঈনুল জাকির জানান, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com