শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এন আর বি ব্যাংক পিএলসি তালতলা উপশাখার উদ্যোগে মাসুক বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জে ম-র্মা-ন্তিক সড়ক দু-র্ঘ-ট-না-য় আহত সোহাদ’র মৃ-ত্যু আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী শেখ হাসিনাকে কপি করবেন না, কীভাবে হটানো হয়েছে সবাই জানে: শাবিতে নাহিদ সিলেটে দরজা ভেঙে উদ্ধার করা হল যুবকের লা শ বিশ্বনাথে কিশোরী সুমাইয়ার র হ স্য জনক মৃ*ত্যু কানাইঘাটে এনসিপির শীর্ষ নেতারা গোলাপগঞ্জের একাধিক স্থানে বাধা, সিলেটে ফিরলেন সারজিসরা তারেক রহমান কি জুলাইযোদ্ধাদের মেরে ফেলতে চান, প্রশ্ন মিতুর প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : জামায়াত আমির সিলেটে স্কুলের পাশেই অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের রাজকীয় লুকে অপু বিশ্বাস, নেটদুনিয়ায় ঝড় বিয়ে এবং মামলার বিষয়ে আবারও মুখ খুললেন পরীমনি জুসের স্ট্র চেটে রেখে দেওয়ায় ফরাসি শিক্ষার্থীকে ৫০০ ডলার জরিমানা সেনাদের সোশ্যাল মিডিয়া পোস্টে নিরাপত্তা ঝুঁকি, ফোন জব্দের ভাবনা যুক্তরাষ্ট্রের নেপালে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নিহত ১, অনির্দিষ্টকালের কারফিউ শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ‘জুলাই পদযাত্রা’য় সিলেটে পৌঁছেছেন এনসিপির শীর্ষ নেতারা এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপির কর্মসূচি ঘিরে গোলাপগঞ্জে নিরাপত্তা জোরদার আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়া শ্রমবাজার শুরুর লক্ষ্য সরকারের : মাহদী আমিন হবিগঞ্জে এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতিসহ আসামি যারা কানাইঘাটের নতুন ইউএনও কুলাউড়ার সুমাইয়া হবিগঞ্জ পৌর এলাকার ১৪৪ ধারা প্রত্যাহার গোলাপগঞ্জে সারজিসদের গাড়িতে হামলা, ‘ভুয়া ভুয়া’ স্লোগান অবসরের আগেই চিরঅবসরে সিলেটের এক পুলিশ কর্মকর্তা স্বপ্নের বিদেশ, বাস্তবের বন্দিশালা মানব পাচারের বড় শিকার নারীরা : সবচেয়ে বেশি ঝুঁকিতে সীমান্তবর্তী ও পাহাড়ি অঞ্চল ঢাকাসহ ৯ জেলায় বৃষ্টির আভাস

আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী

আজ থেকে আমি আর কোনো কথা বলব না, চুপ থাকব: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পাটওয়ারী বলেন, ‘সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি কথা বলি নাকি এইজন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখব।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হবিগঞ্জের ঘটনায় আমরা গতকাল রাতে মামলা করেছি। মামলাতে যাদের হাত ভেঙে দেওয়া হয়েছে, অনেকের চোখ তোলা হয়েছে- যারা এটা করেছে এটা স্পষ্ট ভিডিও ফুটেজে আছে। সেখানে আবার কিছু কারেকশন আসতেছে। কারণ একজন ব্যক্তির ওইখানে নাম আছে, যার নামটা ওখানে ভিডিওতে ছিল না।

তিনি বলেন, বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেটা থেকে বের হয়ে তারেক রহমান যে সরকার গঠন করেছেন উনারা বিচার করবেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি- একজন ইন্টারের ছেলে যে হলো কাউকে কখনো মারতে যায় নাই, তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী, এখন অপারেশন থিয়েটারে আছে।
 

তিনি বলেন, আপনি কি পারবেন তার চোখটা ফেরত দিতে। আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না। আমরা এতটুকুই বলবো- প্রিয় তারেক রহমান আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব। আমরা আর কিছু বলবো না। আপনি আপনার ক্ষমতা চালান। আমরা কিচ্ছু চাই না, কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com