শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আমেরিকান কর্নার সিলেটে ‘Freedom250’ চলচ্চিত্র প্রদর্শনীতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণ

আমেরিকান কর্নার সিলেটে ‘Freedom250’ চলচ্চিত্র প্রদর্শনীতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণ

সবসময় ডেস্ক :::শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ করে দিতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের ৫ম থেকে ৮ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থী সম্প্রতি আমেরিকান কর্নার সিলেট আয়োজিত ‘Freedom250: Film Screening’ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। স্কলার্সহোম ও আমেরিকান কর্নারের যৌথ সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল টিলাগড় ক্যাম্পাসের ইতিহাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুলের বাইরে আয়োজিত প্রথম শিক্ষামূলক কার্যক্রম, যা তাদের জন্য এক অনন্য ও আনন্দঘন স্টাডি ট্যুরের অভিজ্ঞতা হয়ে ওঠে।

 

৩০ জুলাই বৃহস্পতিবারে এই বিশেষ আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য AI Academy-এর Founder এবং U.S. Department of State-এর Alumna সৈয়দা জামিলা বকুল যুথী এবং আমেরিকান কর্নার সিলেটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন -এর বিশেষ অনুরোধ ও উদ্যোগে শিক্ষার্থীদের জন্য এই অনন্য সুযোগ সৃষ্টি হয়।

 

নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা দুপুর ২:১৫ মিনিটে বিমান অফিস ভবনের পঞ্চম তলায় অবস্থিত আমেরিকান কর্নার সিলেটে পৌঁছালে আমেরিকান কর্নার সিলেটের কো-অর্ডিনেটর ফাবিহা তাসনিম তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানান এবং অনুষ্ঠানের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

 

দুপুর ২:৩০ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট দেশের ছয়টি বিভাগে একযোগে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরবর্তীতে দুপুর ২:৪৫ মিনিট থেকে বিকেল ৪:১৫ মিনিট পর্যন্ত শিক্ষার্থীদের জন্য The Sandlot চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। বন্ধুত্ব, দলগত সহযোগিতা, আত্মবিশ্বাস, অধ্যবসায় ও শৈশবের নির্মল আনন্দকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি শিক্ষার্থীদের জন্য একই সঙ্গে আনন্দদায়ক, শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠে।

 

চলচ্চিত্র প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের কাছ থেকে চলচ্চিত্রের বিষয়বস্তু, শিক্ষা ও অনুভূতি সম্পর্কে মতামত ও প্রতিক্রিয়া গ্রহণ করা হয়। পরে শিক্ষার্থীদের জন্য কেক ও স্যান্ডউইচ পরিবেশন করা হয়। আপ্যায়ন শেষে তারা আমেরিকান কর্নারের সমৃদ্ধ লাইব্রেরি ও এক্সিবিশন হল ঘুরে দেখার সুযোগ পায়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও কৌতূহল বৃদ্ধির পাশাপাশি নতুন কিছু জানার আগ্রহও তৈরি হয়।
প্রেস বিজ্ঞপ্তি – ৩১-০৭-২৬ইং

 

এছাড়াও শিক্ষার্থীরা JAGO Foundation-এর অফিস পরিদর্শন করে এবং আমেরিকান কর্নার ও JAGO Foundation-এর যৌথ উদ্যোগে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে।

 

পুরো কর্মসূচিজুড়ে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের অভিজ্ঞ শিক্ষক তানজিলা সুলতানা , বিউটি দাস ও তাম্বির ইয়াসমিন শিক্ষার্থীদের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও নিবিড় পর্যবেক্ষণে রাখেন। তাঁদের আন্তরিকতা ও দায়িত্বশীল ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের নিরাপদে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া, পুরো কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা এবং অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ অভিভাবকের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

 

বিকেল ৫:০০টায় শিক্ষার্থীরা আনন্দঘন, জ্ঞানসমৃদ্ধ ও স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের জন্য এ আয়োজন ছিল একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সূচনা। শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ সৃষ্টি, নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং বিশ্বকে জানার আগ্রহ তৈরি করতে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত ক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com