সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ঢাকা-সিলেট রেলরুট সোজা করা সময়ের দাবি বাংলাদেশের গ্রুপে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান হবিগঞ্জে এনসিপির গাড়িতে হামলা: ছাত্রদলের ১১ নেতার জামিন কাফনের কাপড় পাঠিয়ে চেয়ারম্যানসহ ১৩ জনেকে প্রাণনাশের হুমকি যাত্রাবাড়ীতে ৮৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের প্রবাসীদের পাসপোর্ট আবেদন, ৬০ দিনে নিষ্পত্তির নির্দেশ বিনামূল্যে পর্যটক ভিসা চালু করল ওমান ইউক্রেনে সামরিক সহায়তার নেতৃত্ব ছাড়ছে যুক্তরাষ্ট্র, দায়িত্ব নিচ্ছে ন্যাটো ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক সিজেপির কর্মসূচিতে হামলার ছক, ‘সন্ত্রাসী’ সন্দেহে গ্রেফতার ২ কঠিন হচ্ছে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামের পথ সিলেটে সংবাদ সম্মেলনে যে দাবি করলেন সুলেমান সিলেটে চায়ের দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ণ, অতঃপর.. জৈন্তাপুরে সারি-৩ বালুমহাল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন সুনামগঞ্জে নৌকাডুবিতে নি*খোঁ*জ আরও দুজনের লা*শ উদ্ধার হারানো ঐতিহ্য ও সৌন্দর্যে ফিরছে সিলেটের আরেকটি পুকুর সিলেটে বিআরটিএর সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার যুক্তরাজ্যের মা-মেয়ের পর মারা গেল উদ্ধার হওয়া শিশুটিও ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী আধুনিক সড়কে বদলাবে সীমান্ত জনপদ আমেরিকান কর্নার সিলেটে ‘Freedom250’ চলচ্চিত্র প্রদর্শনীতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকারমন্ত্রী মরক্কো সীমান্ত অতিক্রমের সময় ৩৪ অভিবাসীর মৃত্যু, সিউটায় যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী নেপালে সংঘর্ষে নিহত ৩, অনির্দিষ্টকালের কারফিউ জারি ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে না : ভারতীয় সংসদীয় কমিটি বাংলাদেশিদের জন্য দ্রুত ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ‎গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আপন দুই ভাই গ্রেপ্তার হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ মৃত্যু, আত্মগোপনে চিকিৎসক তারেক রহমান সরকার বেশিদিন চালাতে পারবেন না: নাসিরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-সিলেট রেলরুট সোজা করা সময়ের দাবি

ঢাকা-সিলেট রেলরুট সোজা করা সময়ের দাবি

ঢাকা-সিলেট রেলরুট যতটা সম্ভব সোজা করা এখন সময়ের দাবি। বৃটিশ আমলে ত্রিপুরা আর আসামকে রেলসুবিধা দেওয়ার জন্য রেললাইন আঁকাবাঁকা ও ধনুবাঁকা করে তৈরি করেছিলো। ১৯৪৭ এ দেশভাগের পরে আসাম-ত্রিপুরা এদেশে না থাকাতে দেশের মানচিত্র অনেকাংশে পাল্টে গেছে। সেই ইংরেজ সরকারের করা অধুনা সীমান্তঘেঁষা ধনুবাঁকা ও আঁকাবাঁকা রেললাইনটি এখন যতটা সম্ভব সোজা করে আন্তঃনগর রেললাইন তৈরি করা উচিত। এতে সাধারণ যাত্রীদের যাতায়াতের এবং মালামাল পরিবহনের খরচ ও সময়- দুটোই বহুল পরিমাণে সাশ্রয় হবে। এই সময় ও খরচ সাশ্রয়ের বিষয়টি অবশ্যই দেশের উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

 

আসামে উৎপাদিত চা-পণ্যকে চট্টগ্রাম বন্দরের সুবিধা দেওয়ার জন্য ইংরেজ সরকার ১৮৯১-১৮৯৬ সালের মধ্যে পর্যায়ক্রমে চট্টগ্রাম-লাকসাম-কুমিল্লা-আখাউড়া-কুলাউড়া-শাহবাজপুর-বদরপুর রেললাইন তৈরি করে করিমগঞ্জের বরাক উপত্যকাকে রেলের সুবিধায় নিয়ে এসেছিল। তৎকালীন ‘ত্রিপুরা’ একটি দেশীয় রাজ্য হওয়াতে ত্রিপুরার ঠিক মধ্য দিয়ে লাইনটি করতে না পেরে কুমিল্লায় ত্রিপুরা ঘেঁষে ঘেঁষে লাইনটা টানা হয়েছিল । তখন আসাম থেকে ‘লাতু’ ট্রেন আসাম ও বাংলাজুড়ে চলাচল করতো। পরবর্তীতে করিমগঞ্জের রেললাইনে ট্রেন চলাচলের প্রায় বিশ বছর পর ১৯১৫ সালে কুলাউড়াকে ‘রেল জংশন’ (উত্তর-পূর্ব দিকে কুলাউড়া-করিমগঞ্জ রেললাইন ও উত্তর-পশ্চিম দিকে কুলাউড়া-সিলেট রেললাইন) ঘোষণা করে কুলাউড়া-সিলেট রেলরুটটি নির্মাণ করা হয় যা পরবর্তীতে ১৯৫৪ সালে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

 

 

আসামের প্রধান চা অঞ্চল করিমগঞ্জকে সুবিধা দেওয়ার জন্যই এবং সুরমা-কুশিয়ারা নদীকে এড়ানোর জন্যই কুলাউড়া-শাহবাজপুর হয়ে করিমগঞ্জের বদরপুর পর্যন্ত লাইনটা করেছে। এখন যেহেতু করিমগঞ্জ ও ত্রিপুরা আলাদা হয়ে গেছে, অনেক ঘোরানোর বাকাঁ পথে শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল-কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ হয়ে আন্তঃনগর ট্রেনগুলো সিলেট আসার দরকার কী? এই পুরনো লাইনে লোকাল ও কমিউটার ট্রেন চালু করে সিলেটের সব আন্তঃনগর ট্রেনের জন্য রেললাইন যতোটা সম্ভব সোজা করে নতুন লাইন তৈরি করা সময়ের দাবি। তাছাড়া পরিবেশ ও বন্য প্রাণীর (যেখানে প্রতিনিয়ত রাতবিরাতে ট্রেনের নিচে কাটা পড়ে অনেক বন্যপ্রাণী মারা যায়) অভয়ারণ্য বিবেচনায় লাউয়াছড়া জাতীয় বন ও পাহাড়ি আঁকাবাকা রাস্তা পরিহার করাটা জরুরী।

 

লেখক: সাদিকুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা, কাস্টমস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com