সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ঢাকা-সিলেট রেলরুট সোজা করা সময়ের দাবি বাংলাদেশের গ্রুপে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান হবিগঞ্জে এনসিপির গাড়িতে হামলা: ছাত্রদলের ১১ নেতার জামিন কাফনের কাপড় পাঠিয়ে চেয়ারম্যানসহ ১৩ জনেকে প্রাণনাশের হুমকি যাত্রাবাড়ীতে ৮৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের প্রবাসীদের পাসপোর্ট আবেদন, ৬০ দিনে নিষ্পত্তির নির্দেশ বিনামূল্যে পর্যটক ভিসা চালু করল ওমান ইউক্রেনে সামরিক সহায়তার নেতৃত্ব ছাড়ছে যুক্তরাষ্ট্র, দায়িত্ব নিচ্ছে ন্যাটো ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক সিজেপির কর্মসূচিতে হামলার ছক, ‘সন্ত্রাসী’ সন্দেহে গ্রেফতার ২ কঠিন হচ্ছে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামের পথ সিলেটে সংবাদ সম্মেলনে যে দাবি করলেন সুলেমান সিলেটে চায়ের দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ণ, অতঃপর.. জৈন্তাপুরে সারি-৩ বালুমহাল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন সুনামগঞ্জে নৌকাডুবিতে নি*খোঁ*জ আরও দুজনের লা*শ উদ্ধার হারানো ঐতিহ্য ও সৌন্দর্যে ফিরছে সিলেটের আরেকটি পুকুর সিলেটে বিআরটিএর সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার যুক্তরাজ্যের মা-মেয়ের পর মারা গেল উদ্ধার হওয়া শিশুটিও ফের এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী আধুনিক সড়কে বদলাবে সীমান্ত জনপদ আমেরিকান কর্নার সিলেটে ‘Freedom250’ চলচ্চিত্র প্রদর্শনীতে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকারমন্ত্রী মরক্কো সীমান্ত অতিক্রমের সময় ৩৪ অভিবাসীর মৃত্যু, সিউটায় যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী নেপালে সংঘর্ষে নিহত ৩, অনির্দিষ্টকালের কারফিউ জারি ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হবে না : ভারতীয় সংসদীয় কমিটি বাংলাদেশিদের জন্য দ্রুত ভারতীয় ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ‎গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আপন দুই ভাই গ্রেপ্তার হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ মৃত্যু, আত্মগোপনে চিকিৎসক তারেক রহমান সরকার বেশিদিন চালাতে পারবেন না: নাসিরুদ্দীন পাটওয়ারী

হারানো ঐতিহ্য ও সৌন্দর্যে ফিরছে সিলেটের আরেকটি পুকুর

হারানো ঐতিহ্য ও সৌন্দর্যে ফিরছে সিলেটের আরেকটি পুকুর

কচুরিপানা, কাল ময়লার স্তূপ, পরশু মাটি ভরাট—এভাবেই ধীরে ধীরে একটি জলাশয়, পুকুর বা দিঘির মৃত্যু ঘটে। অথচ এই জলাশয়, পুকুর ও খালগুলো কেবল পানির আধার নয়, এগুলো একটি শহরের প্রাণ।
দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, আবর্জনাময় ও কচুরিপানায় ঢাকা এক বিশাল জলাশয়কে তার হারানো সৌন্দর্য ফিরিয়ে দিতে মাঠে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

রবিবার (২ জুলাই) সকালে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলা কবরস্থান সংলগ্ন এলাকায় শুরু হয়েছে এই পরিচ্ছন্নতা ও জলাশয় উদ্ধার অভিযান।

 

প্রায় ২০০ শতক জায়গা জুড়ে বিস্তৃত এই ঐতিহাসিক পুকুরটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল। চারপাশ আগাছা, ময়লা-আবর্জনা আর কচুরিপানায় পরিপূর্ণ হয়ে যাওয়ায় একসময়ের নান্দনিক এই জলাশয়টি এখন এলাকার পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা; পরিণত হয়েছে মশার নিরাপদ আবাসেও। অথচ একসময় শীত এলেই এই পুকুরে অতিথি পাখির কলকাকলীতে মুখর হয়ে উঠত চারপাশ। পরিবেশ দূষণের কারণে আজ সেই চিরচেনা রূপ হারিয়ে গেছে।

নগরীর পরিত্যক্ত সব জলাশয় উদ্ধার করে সেগুলোকে পরিবেশবান্ধব করা এবং মানুষের কল্যাণে কাজে লাগানোর বিশেষ উদ্যোগ নিয়েছেন সিসিক প্রশাসক। এই ঐকান্তিক ইচ্ছার অংশ হিসেবেই ঘাসিটুলা সংলগ্ন বিশাল এই জলাশয় উদ্ধারের কাজ শুরু হয়েছে।

 

রবিবার সকালে উদ্ধার কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এ সময় তিনি বলেন, “একসময় নগরীতে প্রচুর দিঘি, পুকুর ও জলাশয় ছিল, যা মানুষের উপকারে আসার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করত। আমরা চাই জলাশয়গুলো যথাসম্ভব পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে। কদিন আগেও আমরা আরেকটি পুকুর উদ্ধার অভিযান শুরু করেছি।”

উদ্ধারকৃত ঘাসিটুলা পুকুরটিকে ঘিরে এলাকাবাসীর জন্য সুন্দর একটি বিনোদন ও পরিবেশবান্ধব পরিবেশ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে সিসিক।

প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ‘পুকুরটি উদ্ধারের পর এর চারপাশে ওয়াকওয়ে ও সুরক্ষা রেলিং স্থাপন করা হবে। এতে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে নগরবাসী পুকুরপাড়ে স্বাচ্ছন্দ্যে হাঁটাহাঁটি করতে পারবেন, নির্মল বাতাস উপভোগ করতে পারবেন এবং শীতকালে আবারও ফিরে আসবে অতিথি পাখির দল।’

পুকুরটি কেবল সরকারি উদ্যোগে রক্ষা করা সম্ভব নয় উল্লেখ করে সিসিক প্রশাসক স্থানীয় জনগণের প্রতি এটি সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘নিজের বাড়ির মতো করে এই পুকুরের যত্ন নিতে হবে এবং কেউ যেন পুনরায় এখানে ময়লা-আবর্জনা ফেলতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জলাশয় রক্ষা কেবল সরকারের নয়, প্রতিটি দায়িত্বশীল নাগরিকের কর্তব্য।’
 

উদ্ধার কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ সিলেট -এর আহ্বায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, ঘাসিটুলা পঞ্চায়েত কমিটির সভাপতি সাইদুর রহমান বুদুরী, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সামিম আহমদ লোকমান, জালাল উদ্দীন শামীম, সাইদুর রহমান জীবেব, আবুল কালাম আজাদ, নাসির উদ্দিন রব, জয়নুল হক, আনছার উদ্দিন, আফতাব আহমদ, রিয়াজ উদ্দিন, জিলাল উদ্দিন, কুটির মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী।

পরিবেশ, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী নিশ্চিত করতে সিসিকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com