শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নগরীতে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে: এসএমপি কমিশনার

নগরীতে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে: এসএমপি কমিশনার

সিলেট মহানগরের অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, যানজট ও ট্রাফিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি বলেন, নাগরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে ইতোমধ্যে চলমান ইতিবাচক উদ্যোগগুলো অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে আরও উন্নত করা হবে।

সোমবার (৩ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় সাংবাদিকরা নগরজুড়ে অবৈধ সিএনজি স্ট্যান্ড, অতিরিক্ত ভাড়া আদায় এবং এসবের কারণে সৃষ্ট তীব্র যানজটের বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, নগরীর বিভিন্ন সড়কে গড়ে ওঠা অবৈধ স্ট্যান্ডগুলো ট্রাফিক ব্যবস্থাপনাকে ব্যাহত করছে এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে।

জবাবে পুলিশ কমিশনার বলেন, পূর্ববর্তী পুলিশ কমিশনারের সময়ে ফুটপাত দখলমুক্তকরণ ও ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো বজায় রাখা হবে। একই সঙ্গে নাগরিক স্বার্থে ইতিবাচক কার্যক্রম আরও শক্তিশালী করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের যে সিদ্ধান্ত আগে ছিল, সেটি বহাল থাকবে। শুধু নতুন কমিশনার এসেছেন বলে জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। পুলিশের চলমান অভিযান ও কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।”

সারোয়ার মুর্শেদ শামীম আরও বলেন, সিলেট মহানগরে যানজট একটি বড় সমস্যা। এ সমস্যা নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা, প্রয়োজনীয় স্থানে পুলিশি কার্যক্রম বাড়ানো এবং সীমাবদ্ধতার মধ্যেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি জানান, জনবল সংকট থাকলেও অতিরিক্ত পুলিশ সদস্য চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তিনি বলেন, যেখানে যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার, আমাদের সক্ষমতা বিবেচনায় রেখে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। কোনো ইতিবাচক কার্যক্রম থেমে থাকবে না; বরং আরও জোরদার করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com