শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নগর উন্নয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক

নগর উন্নয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পিত উন্নয়নের বিকল্প নেই। জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজন বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে নগরীর প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী সিলেট নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সকালে সিসিক প্রশাসক নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের বরইকান্দি মাঝপাড়া এলাকায় যান। সেখানে তিনি স্থানীয় মসজিদের সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং চলমান ও প্রস্তাবিত উন্নয়নমূলক কাজ নিয়ে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মসজিদের অবকাঠামোগত উন্নয়নে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী দেবব্রত তালুকদার ও সুমন চন্দ্র দাশ। এ ছাড়া মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ আলী হোসেন চৌধুরী (জানু মিয়া), বিশিষ্ট মুরুব্বি ফয়জুল হক চৌধুরী, মোহাম্মদ মাসুক মিয়া, লন্ডনপ্রবাসী কাজী রুকনুজ্জামান চৌধুরী, মোহাম্মদ সেলিম আহমেদ, মোহাম্মদ রফিক মিয়া, আজহারউদ্দিন লালা মিয়া, মোহাম্মদ কয়েছ আহমেদ, মোহাম্মদ আলী আব্বাস, বরইকান্দি নতুন মসজিদের মোতোয়াল্লি মোহাম্মদ ফখরুল ইসলাম এবং সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরপর প্রশাসক নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা পরিদর্শন করেন। বিকেলে তিনি নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের কুমারগাঁও বাসস্ট্যান্ড পরিদর্শনে যান। সেখানে তিনি পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন। নাগরিক সেবার মান উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com