মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
প্রবাসী আয়ে শীর্ষ ঢাকা, চারে সিলেট! জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেট জেলা প্রশাসনের কর্মসূচি ঘোষণা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন ৫ আগস্ট বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল ৩ বাংলাদেশির ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী ৮ ব্র্যান্ডের স্কিন ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি পেয়েছে বিএসটিআই কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ‘আটক’ করেছে গ্রামবাসী ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ ৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই : ডিবি পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক এমপি ফয়সলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অধিকার যাচাইকরণ বিষয়ক কর্মশালা বিআরটিসির অনুমোদন ছাড়াই কাউন্টার পরিচালনার অভিযোগ জামায়াত নেতার ৮ বছর পর ওসমানী থেকে ফের শুরু হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে র‌্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা শেখ হাসিনার বক্তব্যের সাথে ভারতের সম্পৃক্ততা নেই : নয়াদিল্লি আব্দুল্লাহ হ ত্যা কা ণ্ড, সিলেট র‌্যাব ধরল মালেককে ইজারা লঙ্ঘন বিছনাকান্দি-হাদারপাড়ে বালু মহালে অ ভি যা ন ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত শিববাড়ির মহাপীঠরক্ষী মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বুধবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে গ্যাস সরবরাহ জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনী আনবে সরকার : আইনমন্ত্রী কোলো-কোলোয় যোগ দিতে চিলিতে ভোজিনিয়া অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার করলে কঠোর আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগের সতর্কবার্তা বিছনাকান্দি-হাদারপাড়ে ড্রেজারের তাণ্ডবে হুমকিতে পর্যটন, নদী ও জনপদ নগর উন্নয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ

হলের সিট দখলকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থেমে গেলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে প্রথম দফায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি শান্ত থাকলেও বিকাল সাড়ে ৪টার দিকে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল থেকেই আলিয়া মাদ্রাসা শাখার ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। হলের সিট দখলকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পুলিশের উপস্থিতিতেই উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে ছাত্রশিবিরের নেতাকর্মীদের অভিযোগ, হলের সিট অবৈধভাবে দখলের প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, ছাত্রশিবির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি সৃষ্টি করছে এবং আলিয়া মাদ্রাসার ঘটনাও তারই ধারাবাহিকতা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলিয়া মাদ্রাসা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। সংঘর্ষ আপাতত থেমে গেলেও পরিস্থিতি ছিল উত্তেজনাপূর্ণ এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
চকবাজার থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, হলের সিট দখলকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুর ২টার পর থেকে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পরিস্থিতি কিছু সময়ের জন্য শান্ত হলেও বিকাল ৪টার দিকে আবারও সংঘর্ষ শুরু হয়। এরপর কয়েক দফা থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে। পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com