বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী ফিরল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরের ওয়েবসাইট ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ, মানতে হবে যেসব শর্ত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বাংলাদেশের জনগণকে জাপানের শ্রদ্ধা ৫ থেকে ৮ আগস্ট সরকারবিহীন কেমন ছিল বাংলাদেশ যেভাবে গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে শেষ মুহূর্তে যোগাযোগ রাখতো শেখ হাসিনা সিলেটে দুইজনের মৃ*ত্যু, হাসপাতালে ৩ শতাধিক গোলাপগঞ্জে ৬ হত্যা: দুই বছর পরও থামেনি স্বজনদের কান্না এবার আসছে ‘ছোট ছেলে’ নাটক যুক্তরাষ্ট্রের মূল দলে বাংলাদেশের সুলিভান! ট্রাম্পের মতো টুপি পরে বিপাকে বিশ্বকাপ ফাইনালে গোলদাতা তোরেস পাকিস্তান-শাসিত কাশ্মীরে কেন বাড়ছে বিক্ষোভ? প্রবল বৃষ্টি ও ভূমিধসে শ্রীলঙ্কায় নিহত ৭, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা তিন বছর পর ১১২ ফিলিস্তিনির দাফন, গাজার গণজানাজায় শোকের মাতম ইয়েমেনের উপকূলে ক্ষেপণাস্ত্রের আঘাতে তলিয়ে গেল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার ভুতুড়ে বিল-লোডশেডিংয়ে অতিষ্ঠ কমলগঞ্জের জনজীবন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ঢাবির টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণ-অভ্যুত্থান ও মেটিকুলাস ডিজাইনের দ্বিধা ছাত্র-জনতার বিপ্লবে যেভাবে পতন ঘটেছিল শেখ হাসিনার ৫ আগস্ট যেভাবে ভারত পৌঁছেছিলেন শেখ হাসিনা সিলেটে আন্দোলনের অস্ত্র এখন কোথায়? দুই বছরেও মেলেনি উত্তর প্রবাসী আয়ে শীর্ষ ঢাকা, চারে সিলেট! জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেট জেলা প্রশাসনের কর্মসূচি ঘোষণা ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন ৫ আগস্ট বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল ৩ বাংলাদেশির ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব একমাত্র জনগণের : প্রধানমন্ত্রী

গোলাপগঞ্জে ৬ হত্যা: দুই বছর পরও থামেনি স্বজনদের কান্না

গোলাপগঞ্জে ৬ হত্যা: দুই বছর পরও থামেনি স্বজনদের কান্না

৪ আগস্ট। গোলাপগঞ্জের ইতিহাসের এক বেদনাবিধুর, রক্তাক্ত ও শোকাবহ দিন। একটি দিন, যেদিন একসঙ্গে নিভে গিয়েছিল ছয়টি তাজা প্রাণ। যে দিনের স্মৃতি আজও বুকের ভেতর রক্তক্ষরণ ঘটায় হাজারো মানুষের। দুই বছর পেরিয়ে গেলেও শহীদ পরিবারের আহাজারি, মায়ের বুকফাটা কান্না, বাবার নিঃশব্দ দীর্ঘশ্বাস, স্ত্রী-সন্তানের অপেক্ষা আর স্বজনদের ন্যায়বিচারের আকুতি আজও থামেনি।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উত্তাল সময়ে, সরকার পতনের মাত্র একদিন আগে ৪ আগস্ট গোলাপগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয়দের অভিযোগ, সেদিন পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগের সশস্ত্র কর্মীদের গুলিতে গোলাপগঞ্জে একই দিনে শহীদ হন ছয়জন। পরদিন ৫ আগস্ট সিলেট নগরীতে গুলিবিদ্ধ হয়ে আরও একজন প্রাণ হারান। সব মিলিয়ে আন্দোলনে গোলাপগঞ্জের সাতজন জীবন উৎসর্গ করেন।

শহীদরা হলেন মো. নাজমুল ইসলাম, তাজ উদ্দিন, সানি আহমদ, জয় আহমদ, গৌছ উদ্দিন, মিনহাজ আহমদ এবং মো. পাবেল আহমদ কামরুল। তাঁদের আত্মত্যাগ গোলাপগঞ্জের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সেদিন সকাল থেকেই উপজেলা সদর, ঢাকাদক্ষিণ বাজার, ভাদেশ্বরসহ বিভিন্ন স্থানে ছাত্র-জনতার বিক্ষোভ চলছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরে গুলির ঘটনা ঘটে। বারকোট ও ধারাবহর এলাকায় গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। গুরুতর আহত জয় আহমদকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। পরে উপজেলা সদর এলাকায় আরও সংঘর্ষে প্রাণ হারান গৌছ উদ্দিন ও মিনহাজ আহমদ।

আজও সেই রক্তাক্ত দিনের স্মৃতি ভুলতে পারেনি গোলাপগঞ্জ। যে মায়ের বুকের ধন হারিয়েছে, তাঁর কাছে ৪ আগস্ট মানেই নতুন করে শোকের দিন। যে সন্তান বাবাকে হারিয়েছে, তার কাছে এই দিন মানেই শূন্যতার আরেকটি বছর। যে স্ত্রী স্বামীকে হারিয়েছেন, তাঁর কাছে প্রতিটি ৪ আগস্ট ফিরে আসে অশ্রুসিক্ত স্মৃতি হয়ে।

দুই বছর পেরিয়ে গেলেও বিচারপ্রক্রিয়া শেষ হয়নি বলে নিহত পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। তাদের প্রত্যাশা প্রকৃত দায়ীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে এবং শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে। জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা ইতোমধ্যে দুই দফা গোলাপগঞ্জে এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন।

৪ আগস্ট গোলাপগঞ্জের ইতিহাসে রক্তে লেখা এক কালো অধ্যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com