বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
ছাত্র-জনতার বিপ্লবে যেভাবে পতন ঘটেছিল শেখ হাসিনার

ছাত্র-জনতার বিপ্লবে যেভাবে পতন ঘটেছিল শেখ হাসিনার

২০২৪ সালের ৫ আগস্ট দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে এদিন ছাত্র-জনতার চূড়ান্ত প্রতিরোধের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।
সকালের রক্তক্ষয়ী সংগ্রাম ও বাধভাঙ্গা জনস্রোত :
ওই দিন সকাল থেকেই কারফিউ ও আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে রাজপথে নেমে আসে লাখো মানুষ। ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করতে রাজধানীর প্রবেশপথগুলোতে জনতার ঢল নামে। পুলিশের গুলি ও দমনপীড়ন উপেক্ষা করে ছাত্র-জনতা গণভবন ও শাহবাগের দিকে অগ্রসর হতে থাকে। দুপুরের দিকে সেনাসদস্য ও আইনশৃঙ্খলা বাহিনী পিছু হটতে শুরু করলে স্পষ্ট হয়ে যায় ক্ষমতার পালাবদল আসন্ন।
দুপুর ২টা ৩৫ মিনিটে হেলিকপ্টারে প্রস্থান ও সেনাপ্রধানের ঘোষণা :
দুপুর আড়াইটার দিকে কঠোর নিরাপত্তায় বিমানবাহিনীর হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। বিকেল চারটায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। এই খবর ছড়িয়ে পড়লে সারাদেশে বিজয়ের আনন্দে ফেটে পড়ে সাধারণ মানুষ। রাজপথে নেমে আসে সব শ্রেণি-পেশার মানুষের বাঁধভাঙা উল্লাস।
নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা :
কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সরকারের দমনমূলক নীতি ও নির্বিচার হত্যার কারণে এক দফার গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্টের এই পটপরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। পরবর্তীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই গণভোটের মাধ্যমে দেশ নতুন গণতান্ত্রিক ধারায় প্রবেশ করে এবং বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংঘটিত হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com