শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যেভাবে গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে শেষ মুহূর্তে যোগাযোগ রাখতো শেখ হাসিনা

যেভাবে গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে শেষ মুহূর্তে যোগাযোগ রাখতো শেখ হাসিনা

জুলাই-আগস্টে পুরো দেশে ইন্টারনেট বন্ধ রেখে ভুয়া জাতীয় পরিচয়পত্রে তোলা গোপন নম্বর আর স্যাটেলাইট ফোনে চালিয়েছেন শেষ মুহূর্তের সব যোগাযোগ। শেখ হাসিনার সেই গোপন টেলিকম নেটওয়ার্ক আর পলায়ন পর্বের চাঞ্চল্যকর সব তথ্য উন্মোচন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিজিটাল ফরেনসিক টিম।
২০২৪ সাল। জুলাই অভ্যুত্থানে ফুঁসে ওঠা রাজপথ। আন্দোলন দমাতে সারাদেশে নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট। ডিজিটাল যোগাযোগের পথ বন্ধ করে চলে নির্মম হত্যাযজ্ঞ। সারাদেশ বিচ্ছিন্ন হলেও গণভবনে থামেনি ইন্টারনেটের গতি। বঙ্গবন্ধু স্যাটেলাইটের (বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইট) বিশেষ ব্যাকআপ ব্যবস্থায় চলে শেখ হাসিনার হাই-স্পিড ইন্টারনেট। গণভবনের ছাদে বসানো হয়েছিল টাওয়ার ডাম্প। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রযুক্তি দল খুঁজে পেয়েছে তার অকাট্য প্রমাণ।
এ প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, তখন সারাদেশে ইন্টারনেট বন্ধ থাকলেও বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে গণভবনে ইন্টারনেটের সংযোগ ছিল। কনফিগার করে সেখানে হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করা হয়েছে। ১ আগস্টই পরিস্থিতি বুঝে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী। ৩ আগস্ট একদফা ঘোষণার পর তার ফোন থেকে যোগাযোগ করা হয় অন্তত ৭০টি নম্বরে। এর মধ্যে ১১টি নম্বরের নাম-ছবি ও এনআইডি থাকলেও বাস্তবে সেসব ব্যক্তির কোনো অস্তিত্বই নেই।
আরও পড়ুন
৪ আগস্ট নিজের ব্যবহার করা ফোন নম্বরের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েন শেখ হাসিনা। যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নেন স্যাটেলাইট ফোন ও গণভবনের কর্মীদের ব্যক্তিগত নম্বর। স্যাটেলাইট ফোনেই সরাসরি যোগাযোগ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে, আশ্রয় চান সাময়িক।
দিল্লির সবুজ সংকেতের পর শুরু হয় চটজলদি পলায়ন পর্ব। বিমানবাহিনীর এমআই-সেভেন্টিন হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পৌঁছান কুর্মিটোলার এয়ার মুভমেন্টে। সেখানকার ভিআইপি রুমে কাটানো ২০ মিনিটে দুটি ফোনালাপ সারেন তিনি। একটি বিদেশে থাকা মেয়ে পুতুলের নামে নিবন্ধিত নম্বর। কিন্তু নম্বরটি অ্যাক্টিভ ছিল দেশেই। আর অন্যটিতে কথা বলেন উড্ডয়নের ঠিক এক মিনিট আগে।
সূত্রগুলো বলছে, ১ আগস্ট থেকেই স্বজনদের গোপনে দেশ ছাড়ার টেক্সট মেসেজ দিতে থাকেন শেখ হাসিনা। যদিও সব এসএমএসের ফরেনসিক শেষ হয়নি এখনও। শেখ হাসিনার যোগাযোগের সব তথ্যই মুছে দিয়েছিলেন গুমের মামলায় গ্রেফতার সাবেক সেনাকর্তা জিয়াউল আহসান। তার জলসিড়ির বাড়িতে তৈরি করেছিলেন নিজস্ব সার্ভার সিস্টেম।
এ প্রসঙ্গে তানভীর হাসান জোহা বলেন, ওই ভবনে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ছিল না। তিনি জোর করে স্বাভাবিকের চেয়ে বেশি বিদ্যুৎ বরাদ্দ নিয়েছিলেন। তার মানে সেখানে নিজস্ব ‘ডিজিটাল আয়নাঘর’ বানিয়েছিলেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com