শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেটে এগিয়ে মেয়েরা

সিলেটে এগিয়ে মেয়েরা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার সিলেট শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার। তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

 

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্রী ৩২ হাজার ৬৮ জন এবং ছাত্র ১৯ হাজার ৮৮৯ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—দুই ক্ষেত্রেই এবার এগিয়ে রয়েছে মেয়েরা।

সিলেট শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। যেখানে মেয়েদের পাসের হার ৫৯ দশমিক ৭৮ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৫৬ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও এগিয়ে মেয়েরা। মোট ৩ হাজার ৮৩৬টি জিপিএ-৫-এর মধ্যে মেয়েরা পেয়েছে ২ হাজার ৯১টি এবং ছেলেরা পেয়েছে ১ হাজার ৭৪৫টি।

২০২৫ সালে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন। এর আগে ২০২৪ সালে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী।

 

গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ। একই সঙ্গে এ বছর পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে ১২ হাজার ৭৯৮ জন।

সিলেট বিভাগের জেলাগুলোর মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। এ জেলায় পাসের হার ৬৩ দশমিক ৭৯ শতাংশ। অন্যদিকে, সর্বনিম্ন পাসের হার সুনামগঞ্জ জেলায়—৫৬ দশমিক ৯৩ শতাংশ।

শিক্ষকদের মতে, বিভাগের দুর্গম এলাকাগুলোতে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় ফলাফল খারাপ হওয়ার অন্যতম কারণ। পাশাপাশি পর্যাপ্ত ও মানসম্মত শিক্ষকের ঘাটতিও বিভাগের ফলাফল বিপর্যয়ের অন্যতম কারণ বলে মনে করছেন তারা।

এদিকে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। কঠোর পরিশ্রমের ফল হিসেবেই ভালো ফলাফলকে দেখছেন অভিভাবকেরা। ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যাশা জানিয়েছেন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com