শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেটে চোরাইপণ্যের পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

সিলেটে চোরাইপণ্যের পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সুরইঘাট বাজারে মঙ্গলবার রাতে ভারতীয় জিরা বোঝাই বেপরোয়া গতির টাটা পিকআপের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত ফারুক আহমদ (৬৫) মৃত্যুবরণ করেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকার পঙ্গু হাসপতালে নিয়ে যাওয়ার পথে বুধবার ভোর ৪টার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়।

বর্তমানে ফারুক আহমদের লাশ কানাইঘাট থানা হেফাজতে রাখা হয়েছে। থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন লাশের ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি এলাকা থেকে ভারতীয় জিরা বোঝাই একটি টাটা পিকআপ ধরতে পিছু ধাওয়া করে সুরইঘাট বিজিবি ক্যাম্পের সদস্যরা। বিজিবির ধাওয়া খেয়ে বেপরোয়া গতিতে চালানো পিকআপটি সুরইঘাট বাজার অতিক্রম করার সময় বিজিবির সদস্যরা গাড়িটি আটকের চেষ্টা করলে গাড়ির চাকায় পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন কানাইঘাট সদর ইউপির আগ্রীপাড়া গ্রামের মৃত মতসিন আলীর পুত্র ফারুক আহমদ (৬৫) ও একই ইউনিয়নের নিজ চাউরা উত্তর গ্রামের মৃত আমির আলীর পুত্র আম্বিয়া (৫০)। তারমধ্যে ফারুক আহমদের দুই পা ভেঙ্গে গেলে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসতালে প্রেরণ করেন কর্তৃব্যরত চিকিৎসকরা। কিন্তু পথিমধ্যে মৃত্যু হয় হত-দরিদ্র সুরইঘাট বাজারের দিন মজুর ফারুক আহমদ। এ ব্যাপারে সুরইঘাট বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কম্পানী কমান্ডারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ভারতীয় জিরা বোঝাই পিকআপটি আমরা আটক করেছি। বিষয়টি আইনী প্রক্রিয়াধীন রয়েছে।

থানার কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান ফারুক আহমদের লাশের ময়না তদন্ত করা হবে। তবে তার পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

জানা গেছে সুরইঘাট এলাকার চিহ্নিত চোরাকারবারীরা ফারুক আহমদের আহতের ঘঁনাটি ধামাচাপা দিতে শুরু থেকে তৎপর ছিল এমনকি ফারুক আহমদ মারা যাওয়ার পর তার পরিবার যাতে করে মামলা না করেন এজন্যে নানা ধরনের তদবির চালিয়ে যাচ্ছে তারা। তবে নিহত ফারুক আহমদের পরিবার থেকে বলা হচ্ছে তারা দায়ীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com