বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ঘুম ভাঙতেই সিগারেট ধরাচ্ছেন, জেনে নিন ঝুঁকি সিলেটে ট্রিপল হ/ত্যা*কাণ্ড: রি মা ণ্ড শেষে ১৬৪ ধারায় আদালতে বাবুলের জবানবন্দী বেড়েই চলছে মৃ*ত্যু ,সিলেটে পরিস্থিতি ভয়া*ব*হ সিলেটে চোরাইপণ্যের পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত সিলেটে একসাথে দুটি হোটেলকে সিলগালা হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রদ্রি এখন বার্সেলোনার খেলোয়াড় হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ যুক্তরাজ্যে যেভাবে প্রাণ হা’রা’লে’ন সিলেটের যুবক পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য ইয়েমেনের হুথিদের সৌদির ৮ তেল ট্যাংকারে হামলার দাবি কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত অরুণাচলে ৬০ কিমি ঢুকেছে চীনা সেনারা, ‘বাংলাদেশ থেকে ভুল ভিডিও ছড়াচ্ছে’ দাবি ভারতের স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদ সদস্যদের মানতে হবে যেসব নির্দেশনা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৬ গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বাংলাদেশ তাড়াহুড়ো না করার নীতি গ্রহণ করেছে : পররাষ্ট্র উপদেষ্টা বিশ্বনাথে নিষিদ্ধঘোষিত ৪৫ জন ছাত্রলীগ নেতাকর্মীর নামে মামলা জৈন্তাপুর সীমান্তে ‘অঞ্জন সিন্ডিকেট’! জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ৪ বালুবাহী নৌকা ধ্বংস, ৭৯১৯ ঘনফুট বালু জব্দ সিলেটে স্লিপার বাসে অভিযান, বেঙ্গলসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা রদ্রিকে পেতে তৃতীয় দফায় প্রস্তাব দিচ্ছে বার্সেলোনা, বাড়ছে দর কষাকষির তীব্রতা কুটি রোমেরো আটলেটিকো মাদ্রিদে বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের কমিটি গঠন: সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস, মাদক ও জুয়া নির্মূলে কঠোর পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির চলতি মাসে ফের যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী চুক্তির মেয়াদ শেষ হলেও সিসিকের একলিম আবদীন এখনো বহাল তবিয়তে রাজধানীর মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা হয়েছে ৩টি : ইসি সচিব
স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

কারাবন্দি থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে প্রয়াত স্বামী তৌফীক নাওয়াজের শেষকৃত্যে অংশ নিতে ঢাকার কলাবাগানের বাসভবনে পৌঁছেছেন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ কারাগার থেকে কঠোর পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে করে তাকে ঢাকায় আনা হয়। পরে সকাল ৯টার দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীপু মনির উপস্থিতিকে কেন্দ্র করে ওই এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সল ইসলাম জানান, স্বামীর শেষকৃত্যে অংশ নিতে তারা চার দিনের প্যারোলের আবেদন করেছিলেন। তবে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী দিনের আলোর মধ্যে ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন। এর ফলে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি কারাগারের বাইরে থাকার সুযোগ পেয়েছেন। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাকে আবার কারাগারে ফিরতে হবে।
এদিকে বৃহস্পতিবার সকালে তৌফীক নাওয়াজের মরদেহ কলাবাগানের বাসভবনে নেওয়া হয়। পরে নিচতলার গ্যারেজে একটি ফ্রিজিং ভ্যানে মরদেহ রাখা হয়। সেখানে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ও হাফেজদের কোরআন তেলাওয়াত করতে দেখা যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে তৌফীক নাওয়াজের মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হবে। সেখানে বাদ জোহর জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন
স্বজনেরা জানিয়েছেন, স্বামীর মৃত্যুতে দীপু মনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর পর পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও ধ্রুপদি সংগীতচর্চাকারী তৌফীক নাওয়াজের বয়স হয়েছিল ৭৬ বছর। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর দীপু মনি গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে ঢাকা ও মুন্সীগঞ্জে একাধিক মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com