রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত ভালো এবং মানবিক শিক্ষার্থী তৈরি করা : ভিসি জহিরুল হক কলকাতার আগুনে নিহত ৫ বাংলাদেশি কফিন বন্দি হয়ে ফিরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪ লা লিগায় নতুন যাত্রা হোসে মরিনিয়োর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার কানাইঘাটে শ্রী কৃষ্ণের জন্মষ্টামী উদযাপন কমিটি গঠন সৌরবিদ্যুৎ সাশ্রয়ী, ১০ হাজার মেগাওয়াট উৎপাদন হলে জ্বালানি সংকট মোকাবিলা সম্ভব: বাণিজ্যমন্ত্রী ওসমানীনগরে ট্রাক-সিএনজি মুখোমুখি সং*ঘর্ষে নি*হ*ত ৩ টানা তৃতীয়বার BBCCI নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ঘুম ভাঙতেই সিগারেট ধরাচ্ছেন, জেনে নিন ঝুঁকি সিলেটে ট্রিপল হ/ত্যা*কাণ্ড: রি মা ণ্ড শেষে ১৬৪ ধারায় আদালতে বাবুলের জবানবন্দী বেড়েই চলছে মৃ*ত্যু ,সিলেটে পরিস্থিতি ভয়া*ব*হ সিলেটে চোরাইপণ্যের পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত সিলেটে একসাথে দুটি হোটেলকে সিলগালা হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রদ্রি এখন বার্সেলোনার খেলোয়াড় হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ যুক্তরাজ্যে যেভাবে প্রাণ হা’রা’লে’ন সিলেটের যুবক পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য ইয়েমেনের হুথিদের সৌদির ৮ তেল ট্যাংকারে হামলার দাবি কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত অরুণাচলে ৬০ কিমি ঢুকেছে চীনা সেনারা, ‘বাংলাদেশ থেকে ভুল ভিডিও ছড়াচ্ছে’ দাবি ভারতের স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে সংসদ সদস্যদের মানতে হবে যেসব নির্দেশনা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৬ গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বাংলাদেশ তাড়াহুড়ো না করার নীতি গ্রহণ করেছে : পররাষ্ট্র উপদেষ্টা বিশ্বনাথে নিষিদ্ধঘোষিত ৪৫ জন ছাত্রলীগ নেতাকর্মীর নামে মামলা জৈন্তাপুর সীমান্তে ‘অঞ্জন সিন্ডিকেট’! জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ৪ বালুবাহী নৌকা ধ্বংস, ৭৯১৯ ঘনফুট বালু জব্দ
সৌরবিদ্যুৎ সাশ্রয়ী, ১০ হাজার মেগাওয়াট উৎপাদন হলে জ্বালানি সংকট মোকাবিলা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

সৌরবিদ্যুৎ সাশ্রয়ী, ১০ হাজার মেগাওয়াট উৎপাদন হলে জ্বালানি সংকট মোকাবিলা সম্ভব: বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্ট: জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎকে সাশ্রয়ী ও কার্যকর বিকল্প হিসেবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার সৌরবিদ্যুৎভিত্তিক বিভিন্ন প্রকল্পকে উৎসাহিত করছে। পাশাপাশি ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার দুপুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত ডিসপ্লে ও সেলস সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সময়ে জ্বালানি সংকট একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সৌরবিদ্যুৎ তুলনামূলকভাবে সাশ্রয়ী হওয়ায় এ খাতে আরও বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নে সরকার উৎসাহ দিচ্ছে।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়বে এবং জ্বালানি সংকট মোকাবিলায় ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন উদ্বোধন করা বিসিকের ডিসপ্লে ও সেলস সেন্টারে সিলেটে উৎপাদিত বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ তৈরি হয়েছে। এর ফলে স্থানীয় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরার পাশাপাশি নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা বলছেন, এই সেন্টার চালুর ফলে সিলেটের ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যগুলোর প্রচার বাড়বে। একই সঙ্গে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান তৈরির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com