সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের রাজপথে ‘টোকেন-বাণিজ্য’- আইন একদিকে, লেগুনা সিন্ডিকেট অন্যদিকে! সিসিকের দশ হাজার টাকার চেক ফেরত দিল প্রকাশক পরিষদ সুনামগঞ্জে স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে জরিমানা সিলেটে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধ/র্ষণ: যুবক গ্রে/ফ/তার কানাইঘাটে ওএমএস চাল চুরি মামলার সাজাভোগকারীকে টিসিবি ডিলার নিয়োগ সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ ‘দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে’ ‘চিকিৎসকদের ওপর হামলা পরিকল্পিত’ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু রাজধানীর ট্রাফিক আইন লঙ্ঘনে ৪৮ ঘণ্টায় ২৫৫০ মামলা শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত ভালো এবং মানবিক শিক্ষার্থী তৈরি করা : ভিসি জহিরুল হক কলকাতার আগুনে নিহত ৫ বাংলাদেশি কফিন বন্দি হয়ে ফিরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪ লা লিগায় নতুন যাত্রা হোসে মরিনিয়োর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার কানাইঘাটে শ্রী কৃষ্ণের জন্মষ্টামী উদযাপন কমিটি গঠন সৌরবিদ্যুৎ সাশ্রয়ী, ১০ হাজার মেগাওয়াট উৎপাদন হলে জ্বালানি সংকট মোকাবিলা সম্ভব: বাণিজ্যমন্ত্রী ওসমানীনগরে ট্রাক-সিএনজি মুখোমুখি সং*ঘর্ষে নি*হ*ত ৩ টানা তৃতীয়বার BBCCI নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ঘুম ভাঙতেই সিগারেট ধরাচ্ছেন, জেনে নিন ঝুঁকি সিলেটে ট্রিপল হ/ত্যা*কাণ্ড: রি মা ণ্ড শেষে ১৬৪ ধারায় আদালতে বাবুলের জবানবন্দী বেড়েই চলছে মৃ*ত্যু ,সিলেটে পরিস্থিতি ভয়া*ব*হ সিলেটে চোরাইপণ্যের পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত সিলেটে একসাথে দুটি হোটেলকে সিলগালা হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রদ্রি এখন বার্সেলোনার খেলোয়াড় হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
কানাইঘাটে ওএমএস চাল চুরি মামলার সাজাভোগকারীকে টিসিবি ডিলার নিয়োগ

কানাইঘাটে ওএমএস চাল চুরি মামলার সাজাভোগকারীকে টিসিবি ডিলার নিয়োগ

কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ডিলার হিসেবে একজন সাজাভোগকারীকে নিয়োগ দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এছাড়া ডিলারশিপের জন্য আবেদনে সাতবাঁক ইউনিয়নের বাংলাবাজারে দোকানের ঠিকানা উল্লেখ করলেও বাস্তবে সেখানে তার কোনো দোকান নেই বলে স্থানীয়রা দাবী করেছেন। জানা যায় ২০২৫ সালের ২২ ডিসেম্বর ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) ডিলার নিয়োগ বিজ্ঞপ্তী দিলে সাতবাঁক ইউনিয়নে মোট ৪জন আবেদন করেন।

 

এরমধ্যে ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী আদিল ভেরাটিজ ষ্টোরের স্বত্ত ধীকারী শাহাজাহান, মাসুম এন্টারপ্রইজের স্বত্তধিকারী ইসমাঈল হোসেন, রাজু এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আব্দুল মতিন ও আলী এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার মোহাম্মদ আলী। এ ৪জন আবেদনকারীর মধ্যে কেবল মাত্র আদিল ভেরাটিজ ষ্টোর ব্যাতিত বাকি ৩টি আবেদন একই পরিবারের স্বজনদের। রবিবার সরেজমিনে স্থানীয় বাংলাবাজারে গেলে সদ্য নিয়োগপ্রাপ্ত আলী এন্টারপ্রাইজের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। বাংলাবাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন এই নামে বাংলাবাজারে কোন ব্যবসা প্রতিষ্টান নেই। তবে তাদের এলাকার মোহাম্মদ আলী নামের একজন কানাইঘাট বাজারে তার মামার দোকানে কাজ করেন।

 

স্থানীয় লোকজন জানিয়েছেন, যেহেতু আলী এন্টারপ্রাইজ টিসিবি’র ডিলার নিয়োগে আবেদন করে মনোণীত হয়েছে, সেহেতু তার এই প্রতিষ্টান কাগজে কলমে থাকতে পারে, কিন্তু বাস্তবে তা নেই। তাদের ধারণা মোহাম্মদ আলীর স্বজনেরা সিন্ডিকেটের মাধ্যমে বাংলাবাজারে ভুয়া দোকান দেখিয়ে তাকে দিয়ে এমন আবেদন করিয়েছেন। অথচ আলী এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোহাম্মদ আলী অতীতে ওএমএসের চাল চুরির মামলায় সাজাভোগ করেছেন।

 

তাকে টিসিবির মতো সরকারি ভর্তুকিমূল্যের পণ্য বিতরণের গুরুত্বপূর্ণ দায়িত্বে কীভাবে এবং কোন যাচাই-বাছাইয়ের ভিত্তিতে ডিলার হিসেবে মনোনীত করা হলো এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সাধারণত নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে সরবরাহকৃত টিসিবির পণ্যে ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকানের অবস্থান, পূর্বের রেকর্ড এবং সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। স্থানীয়দের দাবি, ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর প্রকৃত ব্যবসা প্রতিষ্ঠান, আবেদনপত্রে দেওয়া ঠিকানা এবং প্রয়োজনীয় কাগজপত্র সরেজমিনে যাচাই করা হোক।

 

এইসব উল্লেখ করে সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক বরাবরে সাতবাঁক ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারের আদিল ভেরাইটিজ ষ্টোরের স্বত্ত ধিকারী স্থানীয় পশ্চিম কুওরেরমাটি গ্রামের মৃত গোলাম ওয়াজিদের পুত্র শাহাজাহান লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করার জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ মৌলভীবাজারের শেরপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com