সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের রাজপথে ‘টোকেন-বাণিজ্য’- আইন একদিকে, লেগুনা সিন্ডিকেট অন্যদিকে! সিসিকের দশ হাজার টাকার চেক ফেরত দিল প্রকাশক পরিষদ সুনামগঞ্জে স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে জরিমানা সিলেটে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধ/র্ষণ: যুবক গ্রে/ফ/তার কানাইঘাটে ওএমএস চাল চুরি মামলার সাজাভোগকারীকে টিসিবি ডিলার নিয়োগ সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ ‘দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে’ ‘চিকিৎসকদের ওপর হামলা পরিকল্পিত’ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু রাজধানীর ট্রাফিক আইন লঙ্ঘনে ৪৮ ঘণ্টায় ২৫৫০ মামলা শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত ভালো এবং মানবিক শিক্ষার্থী তৈরি করা : ভিসি জহিরুল হক কলকাতার আগুনে নিহত ৫ বাংলাদেশি কফিন বন্দি হয়ে ফিরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪ লা লিগায় নতুন যাত্রা হোসে মরিনিয়োর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার কানাইঘাটে শ্রী কৃষ্ণের জন্মষ্টামী উদযাপন কমিটি গঠন সৌরবিদ্যুৎ সাশ্রয়ী, ১০ হাজার মেগাওয়াট উৎপাদন হলে জ্বালানি সংকট মোকাবিলা সম্ভব: বাণিজ্যমন্ত্রী ওসমানীনগরে ট্রাক-সিএনজি মুখোমুখি সং*ঘর্ষে নি*হ*ত ৩ টানা তৃতীয়বার BBCCI নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ঘুম ভাঙতেই সিগারেট ধরাচ্ছেন, জেনে নিন ঝুঁকি সিলেটে ট্রিপল হ/ত্যা*কাণ্ড: রি মা ণ্ড শেষে ১৬৪ ধারায় আদালতে বাবুলের জবানবন্দী বেড়েই চলছে মৃ*ত্যু ,সিলেটে পরিস্থিতি ভয়া*ব*হ সিলেটে চোরাইপণ্যের পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত সিলেটে একসাথে দুটি হোটেলকে সিলগালা হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রদ্রি এখন বার্সেলোনার খেলোয়াড় হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
রাজধানীর ট্রাফিক আইন লঙ্ঘনে ৪৮ ঘণ্টায় ২৫৫০ মামলা

রাজধানীর ট্রাফিক আইন লঙ্ঘনে ৪৮ ঘণ্টায় ২৫৫০ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত দুই দিনে ২ হাজার ৫৫০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এই অভিযানের অংশ হিসেবে এ সময় ৮৬৫টি গাড়ি ডাম্পিং এবং ৪৯৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের বরাতে অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, বৃহস্পতিবার ও শুক্রবার (২০ ও ২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
ট্রাফিক-রমনা বিভাগে ১৬৪টি, লালবাগে ২২২টি, মতিঝিলে ৪৬২টি, ওয়ারীতে ১৫৫টি, তেজগাঁওয়ে ২২০টি, মিরপুরে ৬১৯টি, উত্তরা বিভাগে ৪৬০টি এবং গুলশান বিভাগে ১৯৭টি মামলা করা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মিরপুর ট্রাফিক বিভাগে। এ বিভাগে ৩৮টি বাস, ৩৯টি ট্রাক, ৫০টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ২৮৭টি মোটরসাইকেলসহ মোট ৬১৯টি মামলা করা হয়। এরপর মতিঝিল বিভাগে ৪৬২টি এবং উত্তরা বিভাগে ৪৬০টি মামলা করা হয়েছে।
এ ছাড়া রমনা বিভাগে ১৩টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ ১৬৪টি, লালবাগে ১০টি বাস, ১৬টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১৩৩টি মোটরসাইকেলসহ ২২২টি, ওয়ারীতে ৩৪টি বাস, ১৫টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ ১৫৫টি মামলা করা হয়।
তেজগাঁও বিভাগে ১৫টি বাস, তিনটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ ২২০টি এবং গুলশান বিভাগে ৩৪টি বাস, ছয়টি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ ১৯৭টি মামলা করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এডিসি নিয়াজ মেহেদী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com