সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের রাজপথে ‘টোকেন-বাণিজ্য’- আইন একদিকে, লেগুনা সিন্ডিকেট অন্যদিকে! সিসিকের দশ হাজার টাকার চেক ফেরত দিল প্রকাশক পরিষদ সুনামগঞ্জে স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনকে জরিমানা সিলেটে বিয়ের প্রলোভনে ২ সন্তানের জননীকে ধ/র্ষণ: যুবক গ্রে/ফ/তার কানাইঘাটে ওএমএস চাল চুরি মামলার সাজাভোগকারীকে টিসিবি ডিলার নিয়োগ সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ ‘দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে’ ‘চিকিৎসকদের ওপর হামলা পরিকল্পিত’ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু রাজধানীর ট্রাফিক আইন লঙ্ঘনে ৪৮ ঘণ্টায় ২৫৫০ মামলা শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত ভালো এবং মানবিক শিক্ষার্থী তৈরি করা : ভিসি জহিরুল হক কলকাতার আগুনে নিহত ৫ বাংলাদেশি কফিন বন্দি হয়ে ফিরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন কানাইঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪ লা লিগায় নতুন যাত্রা হোসে মরিনিয়োর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার কানাইঘাটে শ্রী কৃষ্ণের জন্মষ্টামী উদযাপন কমিটি গঠন সৌরবিদ্যুৎ সাশ্রয়ী, ১০ হাজার মেগাওয়াট উৎপাদন হলে জ্বালানি সংকট মোকাবিলা সম্ভব: বাণিজ্যমন্ত্রী ওসমানীনগরে ট্রাক-সিএনজি মুখোমুখি সং*ঘর্ষে নি*হ*ত ৩ টানা তৃতীয়বার BBCCI নর্থ ওয়েস্ট রিজিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান ঘুম ভাঙতেই সিগারেট ধরাচ্ছেন, জেনে নিন ঝুঁকি সিলেটে ট্রিপল হ/ত্যা*কাণ্ড: রি মা ণ্ড শেষে ১৬৪ ধারায় আদালতে বাবুলের জবানবন্দী বেড়েই চলছে মৃ*ত্যু ,সিলেটে পরিস্থিতি ভয়া*ব*হ সিলেটে চোরাইপণ্যের পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত সিলেটে একসাথে দুটি হোটেলকে সিলগালা হবিগঞ্জে সংরক্ষিত বনের গাছ চুরি: বিএনপি-ছাত্রদলের ৬২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রদ্রি এখন বার্সেলোনার খেলোয়াড় হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ

সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ


জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, এক সময়ে সিলেটের রাজপথ কাঁপানো তুখোড় ছাত্রনেতা, মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, জনগণের কল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বা দাবি বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। আর অতীতের কার্যক্রম বিবেচনায় গণমানুষের আস্থার প্রতীক হিসেবে বিএনপি’র সুনাম রয়েছে। সুনাম ধরে রাখতে আমরা নতুন প্রজন্মের জিয়ার সৈনিকরা অত্যন্ত সচেষ্ট ও যত্নবান।
গত ২২ আগস্ট শনিবার রাতে স্থানীয় দৈনিক শুভ প্রতিদিন-এর সম্পাদকীয় কার্যালয়ে সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র পক্ষ থেকে দেয়া স্মারকলিপি গ্রহণ করে তিনি উপস্থিত দক্ষিণ সুরমাবাসির উদ্দেশ্যে একথাগুলো বলেন।
তিনি বলেন, আমাদের কাছে উত্তর-দক্ষিণ বলে কিছু নাই। উন্নয়ন হবে সুষম দৃষ্টিভঙ্গিতে। সব এলাকার সমন্বিত উন্নয়ন না হলে কাঙ্খিত সুফল পাওয়া যাবে না। তাই আমরা যারা সরকারের দায়িত্বশীল, আমাদেরকে বিতর্কের উর্ধ্বে উঠে উন্নয়ন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। এ প্রক্রিয়ায় দক্ষিণ সুরমাও বাদ যাবে না। লক্ষ্য অর্জনে আমি দক্ষিণ সুরমাবাসীর সার্বিক সহযোগিতা চাই।
‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র আহবায়ক বিশিষ্ট শিল্পপতি হাজী আব্দুল আহাদ ও সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলর’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার রাতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা এলাকার উন্নয়নের লক্ষ্যে স্মারকলিপিসহ ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ কর্তৃক প্রণীত ২১ দফা সুপারিশ বা দাবিনামার কপি তাঁর হাতে তুলে দেন।
এরআগে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র আহবায়ক কমিটির এক সভা স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক হাজী আব্দুল আহাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলরের পরিচালনায় এতে অন্যদের মধ্যে অংশ নেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য হাজী ফরিদুর রহমান, আব্দুল মালেক তালুকদার, জয়নাল আহমেদ, জাহাঙ্গীর খান, শেখ মোঃ লায়েক মিয়া, সেলিম আহমদ শেমিম, হাজী ফুল মিয়া, মোঃ খলিল মিয়া, আনোয়ার হোসেইন জুবায়ের, রাজু আহমদ প্রমুখ।
সভায় যোগাযোগ ও সময় প্রাপ্তিসাপেক্ষ স্মারকলিপি সহকারে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’ প্রণীত ২১ দফা সুপারিশ বা দাবিনামা বর্তমান সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, দক্ষিণ সুরমা তথা সিলেটের কৃতীসন্তান ব্যারিস্টার মোঃ আব্দুল সালাম বরাবরে পেশ করার সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, গত ২ আগস্ট সিলেট-৩ আসনের এমপি মোহাম্মদ আব্দুল মালিক বরাবরেও অনুরূপ স্মারকলিপি পেশ করা হয়।
সভার সাংগঠনিক সিদ্ধান্তে সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বহরকাটা খানবাড়ি নিবাসী যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ সমাজসেবী হাজী মোঃ জিলু খান এবং জালালপুর ইউনিয়নের জালালপুর নিবাসী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী মোঃ আব্দুস সাত্তারকে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র উপদেষ্টামন্ডলীর সম্মানীত সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়।
সভায় সংগঠনের কার্যক্রম পরিচালনার নিমিত্ব একটি স্থায়ী তহবিল গঠনেরও সিদ্ধান্ত গৃহিত হয়।

 

প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com