শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কানাইঘাটে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কানাইঘাটে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কানাইঘাট প্রতিনিধি ::: কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সর্দারীপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

 

জানা যায় গত শনিবার উপজেলার সর্দারীপাড়া গ্রামের মৃত গোলাম হায়দারের পুত্র প্রবাসী মাসুম আহমদ ও তার ভাই শহিদ আহমদ, নাহিদ আহমদ সহ কয়েকজন তাদের জমিতে নির্মিত পুকুরে সেচ মেশিন লাগিয়ে মাছ ধরতে যান। সকাল ৮টার দিকে প্রতিপক্ষ একই গ্রামের মৃত সমছুর উদ্দিনের পুত্র আমিন উদ্দিন ও শরীফ উদ্দিন গংরা দেশীয় অস্ত্র নিয়ে মাসুম গংদের উপর হামলা চালিয়ে মাসুম আহমদ সহ তার ভাই শহিদ আহমদ, নাহিদ আহমদ, তাদের চাচা নুর উদ্দিন, নিজাম উদ্দিন, জাকারিয়া, প্রবাসী নুরুল ইসলাম, হোসন আহমদ ও এখলাছ আহমদ সহ উভয় পক্ষের অন্তত ১৫ আহত হন।

 

আহতদের মধ্যে বেশীর ভাগ সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এ বিষয়ে গোলাম হায়দারের ছেলে নাহিদুজ্জামান মুসহাব জানিয়েছেন প্রায় ৯০ বছর পূর্বে সর্দারীপাড়া মৌজার ৯৭ ও ১০১ নং দাগে ৬৭ শতক ভুমি তার বাবা ক্রয় করেন। এরপর থেকে তারা উক্ত জমির একটি অংশে পুকুর নির্মাণ করে গাছ-পালা লাগিয়েছেন, বাকি অংশ ফসলী জমি হিসেবে চাষ করছেন। কিন্তু হঠাৎ করে তাদের ক্রয়কৃত ৬৭ শতক ভুমির মধ্যে ২০ শতক জমির মালিকানা দাবী করে দখলের চেষ্টা করেন শরীফ উদ্দিন গংরা।

 

এ নিয়ে এলাকায় একাধিক শালিস-বিচারে তারা কোন ধরনের প্রকৃত কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়াও থানা পুলিশের প্রতিবেদনে ভুমির প্রকৃত মালিক মৃত গোলাম হায়দারের বলে প্রমাণিত হয়। এতকিছু পরেও প্রায় মাসখানেক পূর্বে শরীফ গংরা তাদের উক্ত ভুমিতে রোপনকৃত বেশকিছু গাছ কেটে ফেলা সহ ধানের চারার ক্ষতি সাধন করে।

 

শনিবার তারা তাদের পুকুর থেকে চাষকৃত মাছ ধরতে সেচ মেশিন লাগালে শরীফ উদ্দিন গংরা অতর্কিত হামলা করে তাদের পক্ষের অন্তত ১০-১২ জনকে আহত করে।

 

এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন, জমি নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে, তদন্ত করে মামলা রের্কড প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com