র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯) ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অভিযানে ১ জনকে আটক করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) রাত পৌণে ১০টার দিকে যৌথ অভিযানে কসবা থানার কুটি ইউনিয়নের গরুর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি আব্দুল হান্নান (২৮)। তিনি নোয়াখালীর সেনবাগ থানার মইজদিপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ আগস্ট) রাত পৌণে ১০টার দিকে কসবা থানার কুটি ইউনিয়নের গরুর বাজার চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আটক করা হয় আব্দুল মান্নানকে। অভিযানে ১০ কেজি গাঁজা ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ খ্রি-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আটক ব্যক্তি এবং জব্দকৃত আলামত কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।