বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সরকারি মদন মোহন কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস পীরের বাজারের গরু, মাতুরতল হাটের রশিদ! বিশ্বনাথে শান্তি সম্প্রীতি বজায় রাখতে ছাত্র-শিক্ষকের করনীয় শীর্ষক মতবিনিময় সভা কানাইঘাটের সাতবাঁক ইউপি জাসাসের কমিটি অনুমোদন পালমারের জাদুতে চেলসির জয়, আলোনসোর শুভসূচনা ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ‘আওয়ামী লীগ বা বিরোধী দল, সবার মানবাধিকার নিশ্চিত করবে সরকার’ কোম্পানীগঞ্জে অবৈধ সাদাপাথর মজুদের ৩ মিল অকেজো, ট্রাক্টরসহ পাথর জব্দ চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউপি, বন্ধ নাগরিক সেবা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ জৈন্তাপুরে নিজপাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কানাইঘাটে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫, থানায় পাল্টাপাল্টি অভিযোগ উরফি জাভেদের জন্য ২০২৬ সাল যেন প্রত্যাখ্যানের বছর নিষেধাজ্ঞা কাগজে, মহাসড়কে দাপট ত্রি-হুইলারের মালয়েশিয়ার ২৫ এজেন্সির তালিকা নিয়ে আপত্তি বায়রার একাংশের শ্রীমঙ্গলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গ্যাস সংকটের মূল বাধা কার্গো পর্যটক টানছে রাতারগুলের চেয়ে বড় ও অন্যরকম সুন্দর এক জলাবন ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যালে বসছে এআই ক্যামেরা ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ অর্থবছরের সময়সীমা এপ্রিল-মার্চ করতে কমিটি গঠন তৃতীয় বিয়ের গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী প্রভা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ভালোবাসার আত্মোপলব্ধিতে সামিয়া অথৈ
জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস

গোয়াইনঘাট প্রতিনিধি::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ জশনে জুলুসে প্রায় ১২ হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

 

সকাল ৯টার দিকে বিভিন্ন সমাজের মুরব্বিদের নেতৃত্বে খণ্ড খণ্ড জুলুস জাফলং চা-বাগান এলাকায় এসে মিলিত হয়। পরে প্রায় ৩০টি সমাজের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং তরিকাপন্থী জাকেরান-আশেকানরা ব্যানার নিয়ে জুলুসে অংশ নেন।

 

সকাল ১০টার দিকে জাফলং চা-বাগান এলাকা থেকে মূল জশনে জুলুসটি বের হয়। জুলুসটি জাফলং বাজার, মামার বাজার, মোহাম্মদপুর, কালিনগর ও মুসলিমনগরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লাখেরপাড় হামিদ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

 

পরে সেখানে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

সাবেক ইউপি সদস্য মোহন মেম্বারের সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নাছির উদ্দীন রেজবী ও যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী মোল্লার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ছৈলাখেল অষ্টম খণ্ড কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা বশির বিন আব্দুল আজিজ, মাওলানা শহিদুল্লাহ জিহাদী, মাওলানা আনাইত উল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম দুলালী, মাওলানা গিয়াসউদ্দিন বুলবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদ খান, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, কমিটির সাবেক সভাপতি সারোয়ার হোসেন (ছেদু) ও ছৈলাখেল অস্টম খন্ড কমিটির সভাপতি হাজী হোসেন মিয়াসহ অন্যরা।

 

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন, অনুপম জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়-ইনসাফ, ভ্রাতৃত্ব ও শান্তির বাণী নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, মহানবী (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ রেখে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ন্যায়, মানবিকতা, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।

 

সভা শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির শান্তি-শৃঙ্খলা, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানের শান্তি, নিরাপত্তা ও কল্যাণের জন্য দোয়া করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com