শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)’র মোবারক র‌্যালী

ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)’র মোবারক র‌্যালী

ওসমানীনগর প্রতিনিধি:::সিলেটের ওসমানীনগরে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উপলক্ষে মোবারক র‌্যালী সম্পন্ন হয়েছে। জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে ও বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার ব্যবস্থাপনায় বুধবার (২৭ আগস্ট) সকাল ১১ টায় স্থানীয় গোয়ালাবাজার বায়তুল মোয়াজ্জম জামে মসজিদ থেকে এ র‌্যালী বের করা হয়।র‌্যালীটি সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে তাজপুর হয়ে মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদরাসায় এসে শেষ হয়

 

র‌্যালীতে কালিমা খচিত ফেস্টুন নিয়ে সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ গ্রহন করেন। শিল্পীর কন্ঠে কন্ঠে ‘সালাম সালাম-নবী হাজার সালাম’, বালাগাল উলাবিহী কামালিহি’, তালাআল বাদরু আলাইনা’ ও ‘ইয়া নবী সালামু আলইকা’ ইত্যাদি নাত রাসুলে মূখরিত হয়ে উঠে রাজপথ।

র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সহ সভাপতি হাজী আজির উদ্দিন মেম্বার। অধ্যক্ষ মাওলানা হুমায়ুনুর রহমান লেখনের পরিচালনায় বক্তব্য রাখেন, জালালিয়া পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর উপজেলার সভাপতি মাওলানা আব্দুর রব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদী, অধ্যক্ষ মাওলানা আখতার আলী, মোল্লাপাড়া মাদরাসার সুপার মাওলানা সৈয়দ সুলতান আহমদ। এ সময় বক্তারা বলেন, দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে হলে মহানবীর আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। তাই ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত মহানবীর মহান আদর্শেও বিকল্প নেই।

অন্যান্যদের মধ্যে র‌্যালীতে উপস্থিত ছিলেন কাজী মাওলানা আবুল কালাম আজাদ, হাফিজ তৌরিছ আলী, হাফিজ সিরাজুল ইসলাম, হাজী ধন মিয়া, হাফিজ মাওলানা আজাদ আলী, মাওলানা শামছুল ইসলাম, মাহবুব খান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, ওসমানীনগর উপজেলা তালামীযের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জুম্মান আহমদ, মাওলানা মুফতি আব্দুল আহাদ, মাওলানা আফতাব আহমদ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আমিনুর রহমান, মাওলানা মাজহারুল ইসাাম, হাফিজ আতাউর রহমান, হাফিজ সাব্বির আহমদ,কুরআন তিলাওয়াত করেন হাফিজ আসাদ আহমদ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com