বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
জৈন্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা সরকারি মদন মোহন কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস পীরের বাজারের গরু, মাতুরতল হাটের রশিদ! বিশ্বনাথে শান্তি সম্প্রীতি বজায় রাখতে ছাত্র-শিক্ষকের করনীয় শীর্ষক মতবিনিময় সভা কানাইঘাটের সাতবাঁক ইউপি জাসাসের কমিটি অনুমোদন পালমারের জাদুতে চেলসির জয়, আলোনসোর শুভসূচনা ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ‘আওয়ামী লীগ বা বিরোধী দল, সবার মানবাধিকার নিশ্চিত করবে সরকার’ কোম্পানীগঞ্জে অবৈধ সাদাপাথর মজুদের ৩ মিল অকেজো, ট্রাক্টরসহ পাথর জব্দ চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউপি, বন্ধ নাগরিক সেবা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ জৈন্তাপুরে নিজপাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কানাইঘাটে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫, থানায় পাল্টাপাল্টি অভিযোগ উরফি জাভেদের জন্য ২০২৬ সাল যেন প্রত্যাখ্যানের বছর নিষেধাজ্ঞা কাগজে, মহাসড়কে দাপট ত্রি-হুইলারের মালয়েশিয়ার ২৫ এজেন্সির তালিকা নিয়ে আপত্তি বায়রার একাংশের শ্রীমঙ্গলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গ্যাস সংকটের মূল বাধা কার্গো পর্যটক টানছে রাতারগুলের চেয়ে বড় ও অন্যরকম সুন্দর এক জলাবন ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যালে বসছে এআই ক্যামেরা ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ অর্থবছরের সময়সীমা এপ্রিল-মার্চ করতে কমিটি গঠন তৃতীয় বিয়ের গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী প্রভা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
জৈন্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

জৈন্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

মীর শোয়েব, জৈন্তাপুর প্রতিনিধি::: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জৈন্তাপুর উপজেলা শাখা।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার দরবস্ত মা কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান হাতিয়ার। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।

 

তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

 

বক্তারা আরও বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের জীবনের নতুন পথচলার সূচনা। ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও সাফল্য অর্জনের মাধ্যমে তারা পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করবে।

 

জৈন্তাপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলার সাবেক সভাপতি ও কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য ফরিদ আহমদ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক সিলেট জেলা সভাপতি নাজমুল হাসান শিকদার, জেলা সেক্রেটারি আহবাব হোসেন মুরাদ, জেলা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম কিবরিয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল, সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল খালিক, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মাসুম, জৈন্তাপুর ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি আব্দুল বাছিতসহ আরও অনেকে।

 

অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রায় দেড় শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ছাত্রশিবিরের পক্ষ থেকে মেধা স্মারক ও সম্মাননা পত্র তুলে দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com