শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সড়কের উন্নয়নকাজে ‘বাঁধা’ অভিযোগ, সেই ৯০টি গাছ কাটা হচ্ছে

সড়কের উন্নয়নকাজে ‘বাঁধা’ অভিযোগ, সেই ৯০টি গাছ কাটা হচ্ছে

গোয়াইনঘাট প্রতিনিধি:::সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে হাদারপার-দমদমা সড়কের আরসিসি ঢালাই উন্নয়নকাজ আটকে আছে সড়কের মধ্যে থাকা ৯০ টি বিভিন্ন প্রজাতির গাছের কারণে। সড়কের ওপর থাকা এসব গাছ রেখেই উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হয়েছে। ফলে নির্মাণ কাজের মেয়াদ শেষ হলেও সড়কের কাজ শেষ হয়নি, অন্যদিকে গাছ রেখেই ঢালাই করায় সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

 

উপজেলা এলজিইডি সূত্রে যায়, হাদারপার ভাটরাই ভোলাগঞ্জ জিসি সড়কে হাদারপার-দমদমা সড়কে সাড়ে ৬ কিলোমিটার সড়কের অংশে আরসিসি ঢালাই ও ৭ টি কালভার্ট কাজের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। কাজটি বাস্তবায়নে ২৬ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে চুক্তি মূল্য কাজটি পায় মেসার্স কামরুল এন্ড ব্রাদার্স নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ১৬ ডিসেম্বর কাজটি শুরু হয়।২০২৬ সালের ২৮ জুন মেয়াদ শেষ হলেও বগাইয়া থেকে দমদমা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে তালিকা করা ৯০ টি গাছের জন্য সড়কের উন্নয়ন কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানের।

 

এদিকে কাজের মেয়াদ শেষ হলেও সড়কের বিভিন্ন স্থানে গাছ রেখেই ঢালাই করায় যানবাহন চলাচল ও যাতায়াত ভোগান্তির সৃষ্টি হয়েছে।

 

সরেজমিনে ঘুরে দেখা যায়, বগাইয়া থেকে দমদমা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে মাঝ বরাবর সারী সারী গাছ দাঁড়িয়ে রয়েছে। গাছের গোড়া ঘেঁষে সিসি ও আরসিসি ঢালাই কাজ করা হয়েছে।বিভিন্ন স্থানে গাছকে পাশ কাটিয়ে ঢালাই দেওয়ায় সড়কের স্বাভাবিক প্রস্থ ও আকৃতি ব্যাহত হয়েছে। কোথাও কোথাও গাছের শিকড় কেটে সড়কের আরসিসির গার্ডওয়াল দেওয়া হয়েছে। এতে যানবাহন চলাচলেও ঝুঁকি ও ভোগান্তি সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, প্রায় আড়াই বছর আগে সড়কের উন্নয়ন কাজ শুরু হয়।কাজের শুরুতেই সড়ক উন্নয়ন কাজের স্বার্থে গাছ গুলো কাটার তালিকা করে বন বিভাগ। অনেক আগেই উন্নয়ন কাজে বাঁধা দেওয়া এসব গাছ অপসারণের কথা থাকলেও সংশ্লিষ্ট বন বিভাগ এখন পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। ফলে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে চলমান উন্নয়নকাজ কাঙ্ক্ষিত মানে সম্পন্ন হচ্ছে না।

 

স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কের মধ্যে গাছ রেখেই ঢালাই করা হয়েছে। ভবিষ্যৎতে গাছের শিকড়ের কারণে সড়কে ফাটল ও ভাঙ্গন দেখা দিতে পারে। এতে অল্প সময়ের মধ্যেই সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের দাবী, গাছগুলো দ্রুত অপসারণ করে সড়কের অসম্পূর্ণ অংশ যথাযথভাবে নির্মাণ করা হোক।

 

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যনেজার জুবায়ের আহমদ জানান, সড়কের কাজের শুরু থেকেই এলজিইডি কর্তৃপক্ষকে বলে আসছি উন্নয়ন কাজে বাঁধা দেওয়া এসব গাছ কেটে অপসারণের ব্যবস্থা নিতে। কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা হয় নি। তিনি বলেন, এসব গাছের কারণেই আমাদের অনেক ক্ষতি ও ব্যয় হয়েছে। বাধ্য হয়েই বিভিন্ন স্থানে গাছের অংশে কাজ রেখেই উন্নয়ন কাজ করে আসছি। গাছ কাটা হলে বাকী অংশের ঢালাই কাজ করে দেওয়া হবেও বলে জানান তিনি।

 

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদ বলেন, হাদারপার-দমদমা সড়কে উন্নয়ন কাজে আটকে রাখা গাছের বিষয়ে কাজের শুরুতেই বন বিভাগকে অবহিত করেছি। সারী রেঞ্জ কর্মকর্তা ১ মাস আগে জানিয়েছিলেন যে গাছগুলো টেন্ডার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত গাছ কাটা হয় নি, যার কারণে সড়কের উন্নয়ন কাজ আটকে আছে। এরপর থেকে গাছের বিষয়ে বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তারকে ফোন দিলে তিনি আর ফোন রিসিভ করেন না।

 

এ বিষয়ে বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা শাহ আলম ইসলাম বলেন, সড়কের উন্নয়ন কাজে বাধা দেওয়া বিভিন্ন প্রজাতির ৯০ টি গাছ তালিকা করে টেন্ডারের মাধ্যমে টাঙ্গাইলের এক মহলদার নিয়েছে। ওই মহলদার আগামী সাপ্তাহের মধ্যে গাছ কাটা শুরু করবেন বলেও জানান তিনি।

 

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, সড়কের উন্নয়ন কাজে বাধা দেওয়া গাছগুলো অপসারণের বন বিভাগ কর্তৃপক্ষ কে বলা হয়েছে। তারা খুব দ্রুত গাছগুলোর ব্যাপারে ব্যবস্থা নিবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com