বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
‘অসহনিয় লোডশেডিং বন্ধ না হলে করুন পরিণতি ভোগ করতে হবে’

‘অসহনিয় লোডশেডিং বন্ধ না হলে করুন পরিণতি ভোগ করতে হবে’

গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা, বিদ্যুতের তীব্র লোডশেডিং বন্ধ, ত্রুটিযুক্ত বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল, গ্যাসের মত বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন, গ্যাস-বিদ্যুতের নানা সংকটের সমাধান ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবীতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের উদ্যোগে রবিবার বিকাল ৩টায় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন।

 

সংগঠনের কেন্দ্রীয় সদস্য মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান ও কেন্দ্রীয় সদস্য, দুর্নীতি বিরোধী সংগঠক শাহিদুর রহমান জুনুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় নেতা ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ এডভোকেট, মোঃ লায়েক মিয়া, ব্যবসায়ী নেতা সমাজসেবক আব্দুল গফুর, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ইসমত ইবনে ইসহাক সানজিদ, মুজিবুর রহমান চৌধুরী, শ্রমিক নেতা মিজান গাজী, রিকন তালুকদার লিখন, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী গুলজার আহমদ, সাংবাদিক শফিকুর রহমান, কবি কামাল আহমদ, হিউম্যান সার্ভিস চ্যারেটির সভাপতি সাইফুল আলম প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম শিতাব।

 

সভাপতির বক্তব্যে এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বলেন, অসহনিয় বিদ্যুতের লোডশেডিং ও গ্যাস সংকটের কারণে ৬২টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। ময়মনসিংহে ২০টি কারখানা ছুটি ঘোষণা, গাজীপুরে ২০-২২% কারখানার উৎপাদান বন্ধ,  চট্টগ্রাম, সিলেট শিল্প এলাকায় উৎপাদনের সক্ষমতা কমেছে ২৫%, চুলায় কমেছে গ্যাসের চাপ। বিদ্যুতের তীব্র লোডশেডিং এর কারণে মানুষের কর্মজীবন, বিশ্রাম, ছাত্রদের লেখাপড়া মোটকথা জাতীয় অর্থনীতিতে তীব্র প্রভাব ফেলেছে। এতে অর্থনীতি মহাসংকট দেখা দিবে। নিত্যপণের মূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণের পকেট শূন্য। আইন-শৃঙ্খলা বুনিয়াদ ভেঙ্গে পড়েছে। মানুষের নিরাপদ আশ্রয়স্থল নিজে ঘরেও আজ নিরাপত্তা নেই। নুনের চেয়ে খুন সস্তা।

 

প্রধান বক্তার বক্তব্যে জননেতা মকসুদ হোসেন বলেন, অসংগঠিত সরল প্রাণ গ্যাস-বিদ্যুতের গ্রাহকদের উপর আর্থিক জুলুম শুরু করেছে। অস্বাভাবিক বিদ্যুৎ বিলের কারণে বিদ্যুৎ গ্রাহকরা চরম ক্ষুব্ধ। বিদ্যুতের প্রিপেইড মিটার গ্রাহকদের জন্য গলার কাটা। দ্রুত এই প্রিপেইড মিটার বাতিল করে গ্যাসের মত প্রিপেইড মিটার স্থাপন করতে হবে। আবার পট্রোবাংলা গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে।

 

তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, গ্যাসের দাম ১ টাকা বৃদ্ধি করা হলে পুণ্যভূমি সিলেট থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

বক্তারা বলেন, সিলেটের টিপুল মার্ডের তদন্ত ভার সিআইডির হাতে ন্যাস্ত, সিলেট সিটি কর্পোরেশনের পানির দুর্ভোগ দ্রুত দূর করণ, যানজট নিরসনে ফুটপাত হকরা মুক্ত রাখার জোর দাবী জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com