রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু আর কোনো গুম নয়, নিরপেক্ষ তদন্ত চাই : রুহুল কবির রিজভী শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি শুটিং শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা আইনি জটিলতায় সেলেনা গোমেজ মুসলিম বিশ্বের প্রকৃত শত্রুদের মোকাবিলা করার আহ্বান মোজতবা খামেনির ভারতে প্রসবের আগে নারীর আর্তনাদ : ‘ওরা আমাকে মেরে ফেলবে’, পরে মা-শিশুর মৃত্যু নেপালে বন্যার পর পুনর্গঠনে ব্যয় হতে পারে ‘কয়েক বিলিয়ন ডলার’ গোয়াইনঘাট সীমান্তে ‘আদম ব্যবসায়ী’ কাউসার মিয়া গ্রেপ্তার কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক ম*দ খেয়ে দুই যুবককে ডাকলেন সিলেটের সেই তরুণী বড়লেখায় মজুরি বাড়ানোসহ ৫ দফা দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ রাজনগরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃ ত্যু হবিগঞ্জে ভাই কেড়ে নিলেন বোনের প্রাণ স ন্ত্রা স দমনে সিলেটসহ দেশে শুরু হচ্ছে একযোগে অভিযান ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৮ কর্মকর্তা বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লব ঢাকায় গ্রেপ্তার ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন তিন বছরে ৮ বার নোটিশ করেও পার্কিং উদ্ধার করতে পারছে না সিসিক হবিগঞ্জে চা বাগানে নারী শ্রমিককে ধ/র্ষ/ণে/র অভিযোগ সিলেটে হচ্ছে আরও একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রংপুরে ৪ হত্যা : বিচার বিভাগীয় তদন্তের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ ফরাসি তারকার নতুন গন্তব্য অ্যানফিল্ড।
আর কোনো গুম নয়, নিরপেক্ষ তদন্ত চাই : রুহুল কবির রিজভী

আর কোনো গুম নয়, নিরপেক্ষ তদন্ত চাই : রুহুল কবির রিজভী

গুমের শিকার বিশ্বের সব ব্যক্তি এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে রাষ্ট্রীয় নিপীড়ন ও কর্তৃত্ববাদী শাসনের সময়ে গুমের শিকার ব্যক্তিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রুহুল কবির রিজভী বলেন, গুম শুধু একজন মানুষকে তার পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া নয়; এটি মানুষের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও জীবনের অধিকারের ওপর নির্মম আঘাত। বছরের পর বছর প্রিয়জনের ফেরার অপেক্ষা, তার ভাগ্য নিয়ে অনিশ্চয়তা এবং সত্য জানার অধিকার থেকে বঞ্চিত হওয়ার যন্ত্রণা কোনো পরিবারের বহন করা উচিত নয়।
তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গুম রাজনৈতিক দমন-পীড়ন ও ভিন্নমত দমনের ভয়াবহ হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীসহ বহু মানুষ এর শিকার হয়েছেন। অনেক পরিবার এখনো জানে না তাদের প্রিয়জন কোথায় বা কী অবস্থায় আছেন। তাদের দীর্ঘ প্রতীক্ষা জাতীয় বিবেকের সামনে গভীর দায় হয়ে আছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গুমের প্রতিটি ঘটনার সত্য উদঘাটন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা ন্যায়বিচার প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে থাকতে পারে না। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সত্য জানার অধিকার, ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও যথাযথ পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান তিনি।
রিজভী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে রাষ্ট্রের কোনো সংস্থা আর কখনো নাগরিকের বিরুদ্ধে গুমকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে জবাবদিহির আওতায় রাখতে হবে এবং রাজনৈতিক পরিচয় বা মতভিন্নতার কারণে কোনো নাগরিকের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তা যেন বিপন্ন না হয়, তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক— আর কোনো গুম নয়, আর কোনো পরিবারকে অনন্ত অপেক্ষায় থাকতে হবে না।’
যারা এখনো নিখোঁজ, তাদের প্রত্যেকের ভাগ্য ও অবস্থান সম্পর্কে সত্য প্রকাশের দাবি জানান রিজভী। যারা ফিরে এসেছেন, তাদের অভিজ্ঞতার ন্যায়বিচার এবং যারা আর কখনো ফিরবেন না, তাদের পরিবারের সত্য, স্বীকৃতি ও বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বাণীর শেষাংশে গুমের শিকার সব ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা, সহমর্মিতা ও সংহতি জানিয়ে রিজভী বলেন, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি তাদের পাশে থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com