শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৮ কর্মকর্তা

ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৮ কর্মকর্তা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার আটজন কর্মকর্তাকে নতুন পদে পদায়ন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে জনস্বার্থে এই রদবদল পরিচালনা করা হয়।

আদেশ অনুযায়ী, পদায়নকৃত পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের মধ্যে মো. সোনাহের আলীকে গোয়েন্দা-মিরপুর বিভাগ থেকে গোয়েন্দা-গুলশান বিভাগে এবং মো. সাজ্জাদ হোসেনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ থেকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে দায়িত্ব দেওয়া হয়েছে। ক্যান্টনমেন্ট জোনের দায়িত্বে থাকা মোহাম্মদ আবির হাসানকে কমিশনারের দপ্তরে স্টাফ অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া মো. জিয়াউর রহমান চৌধুরীকে গোয়েন্দা-রমনা বিভাগ থেকে পিওএম-পূর্ব বিভাগে এবং মো. নজরুল ইসলামকে পিওএম-পূর্ব বিভাগ থেকে গোয়েন্দা-রমনা বিভাগের রমনা জোনাল টিমে স্থানান্তর করা হয়েছে।
অন্যদিকে, নতুন দায়িত্বপ্রাপ্ত তিন উপ-পুলিশ কমিশনারের মধ্যে মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে পদায়ন করা হয়েছে। এ ছাড়া মো. আজাদ রহমানকে ট্রাফিক-ওয়ারী বিভাগ থেকে ডেভেলপমেন্ট সিকিউরিটি বিভাগে এবং মোহাম্মদ নূরে আলমকে সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ থেকে ট্রাফিক ওয়ারী বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনারের নির্দেশনায় জানানো হয়, অবিলম্বে নতুন এই পদায়ন কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদায়নকৃত কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলে নিয়োজিত থাকবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com