শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মানুষের পাশে থাকাই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব : ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক

মানুষের পাশে থাকাই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব : ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক


মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, সাংবাদিকতা শুধু পেশা নয়; এটি একটি নৈতিক অবস্থান। সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো, ক্ষমতার সামনে প্রশ্ন তোলা এবং মানুষের পাশে থাকাই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব।
নগরীর জিন্দাবাজারস্থ অভ্র সেন্টারে অভ্র প্রকাশন আয়োজিত শনিবার রাতে বিশিষ্ট সাংবাদিক ও লেখক চিন্ময় আচার্য রচিত ‘স্মৃতির পথে আটচল্লিশ বছর’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লেখক, সাংবাদিক, মুক্তিযুদ্ধ গবেষক ও গ্রন্থের প্রকাশক অপূর্ব শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র গবেষক ও অনুবাদক মিহিরকান্তি চৌধুরী। গ্রন্থ ও মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন প্রফেসর কবি স্বপন নাথ।
মোহাম্মদ জহিরুল হক তার বক্তব্যে আরও বলেন ‘স্মৃতির পথে আটচল্লিশ বছর’ শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত স্মৃতিকথা নয়; এটি চার দশকেরও বেশি সময়ের সাংবাদিকতা, সমাজ, মানুষ ও সময়ের পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ দলিল। একজন সাংবাদিক তাঁর দীর্ঘ কর্মজীবনে সমাজের অসংখ্য মানুষের জীবন, সময়ের পরিবর্তন, অন্যায়ের বাস্তবতা, ক্ষমতার নানা রূপ এবং মানুষের আশা-আকাক্সক্ষার প্রত্যক্ষ সাক্ষী থাকেন। ফলে একজন সাংবাদিকের স্মৃতিচারণের মধ্য দিয়ে শুধু ব্যক্তিজীবনের গল্প নয়, একটি সময় ও সমাজের বাস্তব চিত্রও উঠে আসে।
তিনি বলেন, ‘স্মৃতির পথে আটচল্লিশ বছর’ গ্রন্থটির বিশেষত্ব হলো এতে সাংবাদিকতার অভিজ্ঞতার পাশাপাশি মানুষের হাসি-কান্না, বন্ধুত্ব, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক আবেগ এবং জীবনের নানা সংকট ও বাস্তবতার কথাও উঠে এসেছে। লেখক তাঁর সাফল্যের পাশাপাশি জীবনের দ্বিধা, সীমাবদ্ধতা ও আত্মসমীক্ষার কথাও আন্তরিকভাবে তুলে ধরেছেন।
লেখক চিন্ময় আচার্যের সঙ্গে নিজের কর্মজীবনের স্মৃতিচারণ করে উপাচার্য বলেন, ‘আমি হবিগঞ্জের মানুষ। জ্যেষ্ঠ সাংবাদিক চিন্ময় আচার্য ও আমি সহকর্মী ছিলাম। আমি হবিগঞ্জের বহুল প্রচারিত দৈনিক খোয়াই পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছি। সেই সুবাদে তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অনেক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ার সুযোগ হয়েছে।’
সংবাদপত্রের গুরুত্ব ও আঞ্চলিক সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরে তিনি একটি বাস্তব অভিজ্ঞতার গল্প শেয়ার করেছেন। তিনি জানান, একবার এক পর্যটক শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জের ১৪টি স্থানীয় পত্রিকা কিনেছিলেন। কিন্তু সেসব পত্রিকার পাতাজুড়ে খুন, সংঘাতসহ নানা অপরাধের খবর দেখে তিনি আতঙ্কিত হয়ে হবিগঞ্জে না নেমে পরবর্তী ট্রেনে সরাসরি সিলেটে চলে যান।
বর্তমান সাংবাদিকতার প্রসঙ্গ তুলে ধরে উপাচার্য বলেন, প্রযুক্তির বিকাশ সংবাদ প্রকাশের গতি বাড়ালেও সত্য যাচাইয়ের দায়িত্ব কমায়নি। তথ্যের অবাধ প্রবাহের এই সময়ে সাংবাদিকতার সঙ্গে সততা, দায়িত্ববোধ, বিবেক ও মানবিকতার প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গ্রন্থটির মানবিক দিক উল্লেখ করে তিনি বলেন, বইটির পাতায় সাংবাদিক চিন্ময় আচার্যের পাশাপাশি ব্যক্তি চিন্ময় আচার্যকেও আবিষ্কার করা যায়। তিনি আশা প্রকাশ করেন, ‘স্মৃতির পথে আটচল্লিশ বছর’ তরুণ সাংবাদিকদের জন্য অভিজ্ঞতার পাঠ, গবেষকদের জন্য সময়ের দলিল এবং সাধারণ পাঠকের জন্য জীবন ও মানুষের গল্প হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত গুণীজনদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লেখক ও সংস্কৃতিজন এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান প্রনব কান্তি দেব, কবি ও ব্যাংকার সুমন বণিক, সহকারী অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস, ‘অনলাইন সিলেট’ সম্পাদক ম-লীর সভাপতি অ্যাডভোকেট মোস্তাকিম আহম্মদ কাওছার, সাংবাদিক আব্দুল হক মামুন, কবি রাহনামা সাব্বির চৌধুরী, সহযোগী অধ্যাপক হাসিনা ফেরদৌস, প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু, কবি ও সংগঠক রওশনারা বাঁশি, চিত্রশিল্পী আবদুল মালিক, ছড়াকার অজিত রায় ভজন, প্রভাষক রাজিব আচার্য ও দিলীপ চক্রবর্তী। এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ গোপ, মোহাম্মদ তোহা, নারীনেত্রী রুনা সুলতানা, মহিবুর রহমানসহ সিলেটের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিল্পী বিমান তালুকদারের মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com