মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
দক্ষিণ সুরমায় প্রবীণ মুরব্বী হাফিজ আফতাব মিয়ার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক গোয়াইনঘাটে জমি দখলের চেষ্টা,বাঁধা দেওয়ায় মাথায় কোপ কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন লোকসান এড়াতে বিকল্প পথে বিসিবি দেশে বর্তমান ভোটার প্রায় ১২ কোটি ৮৮ লাখ উত্তরায় তীব্র গ্যাস সংকটে বিপাকে যানবাহন চালকরা ট্যুরিজম বোর্ডের সিইও হলেন ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জৈন্তাপুরে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু বন্যায় ধ্বংস নেপাল-চীনের ‘অল ওয়েদার’ বাণিজ্যপথ সংসদীয় কমিটির পদ নিয়ে বিরোধ কাটেনি, সংসদে বিতর্ক মানুষের পাশে থাকাই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব : ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক আমীনূর রশীদ চৌধূরী : সংগ্রাম, স্বদেশ ও সিলেট চেতনার এক অনন্য অভিযাত্রী বিএনপি জুলাই সনদ ‘গুম’ করেছে : নাসীরুদ্দীন পাটওয়ারী নেপাল-তিব্বতের বন্যায় মৃত্যু ও নিখোঁজের প্রকৃত সংখ্যা কত হবিগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ, বিজিবি বলছে ‘চোরাকারবারিদের গুলিতে’ সিলেট মহানগর আ. লীগের সেক্রেটারি জাকির হোসেন গ্রে ফ তা রে র গুঞ্জন ‘অসহনিয় লোডশেডিং বন্ধ না হলে করুন পরিণতি ভোগ করতে হবে’ হবিগঞ্জে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃ ত্যু জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৮২১৩ ঘনফুট বালু জব্দ। ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু আর কোনো গুম নয়, নিরপেক্ষ তদন্ত চাই : রুহুল কবির রিজভী শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি শুটিং শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা আইনি জটিলতায় সেলেনা গোমেজ
সংসদীয় কমিটির পদ নিয়ে বিরোধ কাটেনি, সংসদে বিতর্ক

সংসদীয় কমিটির পদ নিয়ে বিরোধ কাটেনি, সংসদে বিতর্ক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে বিতর্ক হলেও কোনো সমঝোতা বা সমাধান হয়নি।

বিরোধী দলের দাবি, সংসদে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে একাধিক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি পদ তাদের প্রাপ্য। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধনের পরেই কেবল সনদ অনুযায়ী পদ বণ্টন করা সম্ভব। রোববার (৩০ আগস্ট) রাতে সংসদে এই নিয়ে অনির্ধারিত আলোচনা হলেও কোনো সুরাহা মেলেনি।

জাতীয় সংসদে ১১টি বিষয়ভিত্তিক এবং ৩৯টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি রয়েছে, যার মধ্যে ত্রয়োদশ সংসদে এ পর্যন্ত গঠিত ১৫টি কমিটির কেবল সরকারি হিসাব কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়া হয়েছে।

রাজনৈতিক সমঝোতার ‘জুলাই জাতীয় সনদে’ সরকারি হিসাব, বিশেষ অধিকার, অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান— এই ৪টি গুরুত্বপূর্ণ কমিটিসহ মোট ১৪টি স্থায়ী কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়ার প্রস্তাব রয়েছে। কিন্তু নির্ধারিত কার্যসূচি সত্ত্বেও কোনো নতুন কমিটি গঠন করা সম্ভব হয়নি, কেবল চারটি কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কার্যসূচিতে যাওয়ার আগে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দল অংশ নেবে বলে তিনি বিরোধীদলীয় উপনেতার সঙ্গে টেলিফোনে কথা বলে জানতে পেরেছেন। এ কারণে বিশেষ কমিটি পুনর্গঠন ও নতুন স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব তখন না আনার কথা বলেছেন তিনি।
তবে তাহের বলেছেন, বিশেষ কমিটিতে নাম দেওয়ার কোনো কথা তিনি বলেননি। সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টনের সঙ্গে সংবিধান সংশোধন কমিটিতে অংশগ্রহণের বিষয়টি যুক্ত করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

জবাবে চিফ হুইপ বলেছেন, সরকারি হিসাব কমিটির বাইরে অন্য কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়ার রেওয়াজ নেই। তবে বিরোধী দল সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নিলে তাদের দাবি অনুযায়ী কমিটির সভাপতি পদ দিতে সরকার রাজি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং সংবিধান সংশোধনের পরই সনদ অনুযায়ী পদ বণ্টন করা হবে। বিরোধী দলের উদ্দেশে তিনি বললেন, জুলাই সনদের ভিত্তিতে দাবি জানালে সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায়ও সহযোগিতা করতে হবে।

সরকারের বক্তব্য ও বিরোধী দলের আপত্তির মুখে ডেপুটি স্পিকার কায়সার কামাল দেশের স্বার্থে উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং প্রয়োজন হলে শীর্ষ নেতাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক করে সমাধান খোঁজার পরামর্শ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com