শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দক্ষিণ সুরমায় প্রবীণ মুরব্বী হাফিজ আফতাব মিয়ার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক

দক্ষিণ সুরমায় প্রবীণ মুরব্বী হাফিজ আফতাব মিয়ার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক


‎দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সদস্য কবি-সাংবাদিক এম আলী হোসাইনের পিতা দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের প্রবীণ মুরব্বী আলহাজ হাফিজ আফতাব মিয়া ইন্তেকাল করেছেন। গত রোববার দিবাগত রাত ১২ টা ৫০ মিনিটের সময় তিনি তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। বিভিন্ন মসজিদে ইমামতির মাধ্যমে আজীবন তিনি দ্বীনের খেদমত করে গেছেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ১ মেয়েসহ, ভাতিজা-ভাতিজি, নাতি-নাতনী, আত্মীয় স্বজন, ছাত্র-ছাত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎মরহুমের জানাজার নামায ৃসোমবার বেলা ২টায় স্থানীয় নিশ্চিন্তপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাযে ইমামতি করেন হাফিজ আফতাব মিয়ার ছেলে আলী আছকার। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখক মুসল্লী অংশ নেন।

‎এদিকে, কবি-সাংবাদিক এম আলী হোসাইনের পিতা প্রবীণ মুরব্বী আলহাজ হাফিজ আফতাব মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকপ্রকাশকারীদের মধ্যে রয়েছেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহুমুদ ফুলর, সাধারণ সম্পাদক মো: সানোয়ার আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরান ফয়ছল, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: শাহিন উদ্দিন, হাসন রাজা লোকসাহিত্য পরিষদ সিলেট জেলার সভাপতি মোস্তাক চৌধুরী। এছাড়াও নন্দিনী সাহিত্য ও পাঠচক্র সুরমা নন্দিনীর সহ সাধারণ সম্পাদক এম আলী হোসাইনের পিতা প্রবীণ মুরব্বী আলহাজ হাফিজ আফতাব মিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন সংগঠনের সভাপতি এডভোকেট আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহি সহ সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও প্রারম্ভিকা প্রকাশের প্রকাশক কবি ধ্রুব গৌতম, প্রতিভাত সাহিত্য পরিষদ সিলেট, গ্রীণপ্ল্যান সিলেট, ঐতিহ্য সন্ধানী কাগজ অনুপ্রাণন, স্বদেশ ফোরাম সিলেট, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com