মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ঢাকায় লক্কড়-ঝক্কড় বাস বন্ধে কঠোর হচ্ছে ট্রাফিক পুলিশ দক্ষিণ সুরমায় প্রবীণ মুরব্বী হাফিজ আফতাব মিয়ার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক গোয়াইনঘাটে জমি দখলের চেষ্টা,বাঁধা দেওয়ায় মাথায় কোপ কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন লোকসান এড়াতে বিকল্প পথে বিসিবি দেশে বর্তমান ভোটার প্রায় ১২ কোটি ৮৮ লাখ উত্তরায় তীব্র গ্যাস সংকটে বিপাকে যানবাহন চালকরা ট্যুরিজম বোর্ডের সিইও হলেন ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জৈন্তাপুরে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা

কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা

কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪টায় কানাইঘাট উপজেলা বিএনপির উদ্যেগে এ শোভাযাত্রা বের করা হয়। দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে কানাইঘাট পৌরশহরের ইউনিক কমিউনিটি সেন্টার মাঠে জড়ো হতে থাকেন।

 

পরে সেখান থেকে হাজারো নেতাকর্মী বিএনপির প্রতিষ্টাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন। উপজেলা বিএনপির আনন্দ শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে স্থানীয় কানাইঘাট বাজার ত্রিমুহনী পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

 

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজুর পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি বর্তমান কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট কলামিষ্ট প্রফেসর এম ফরিদ উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা। এ সময় বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির যাত্রা শুরু হয়। বিএনপি প্রতিষ্ঠার পর চার দশকের বেশি সময়ে নানা চড়াই-উতরাই পেরিয়ে দলটি এখন তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনা করছে।

 

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রæয়ারি বিএনপির হাল ধরেন তারই সহধর্মিণী মরহুমা বেগম খালেদা জিয়া। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রæয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদন্ড দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন।

 

কারাভোগ ও পরে অসুস্থতার কারণে শেষ পর্যন্ত রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি। তবে লন্ডনে নির্বাসিত থাকলেও ২০১৮ সালের ফেব্রæয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তার ছেলে তারেক রহমান। ২০০৬ সাল থেকে ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে ছিল বিএনপি। জুলাই আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান।

 

একই মাসের ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা ও দলের তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্বপান তারেক রহমান। পরের মাসের ১২ ফেব্রæয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে গঠিত হয় তারেক রহমানে নেতৃত্বাধীন বিএনপি সরকার।

 

বক্তারা আরো বলেন দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়।

 

সেই লক্ষ্যেই বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com