শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত

কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত

কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কানাইঘাট পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটা এবং দলের নেতাকর্মীদের মধ্যে বিতরণ করা হয়।

 

পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম শাহীন, কাওছার আহমদ বাঙ্গালী, শ্রমবিষয়ক সম্পাদক জাকারিয়া সিদ্দিকী লিটন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম ভরসা, পৌর বিএনপির সিনিয়র সদস্য জাকারিয়া আহমদ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী আলতা হোসেন, উপজেলা বিএনপি নেতা শহিদ আহমদ, আবু সিদ্দেক, মোঃ শাহাজাহান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল আহমদ, প্রচার সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা ইসলাম উদ্দিন, হাজী গিয়াস উদ্দিন, হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সদস্যসচিব ইঞ্জিনিয়ার ফারুক আহমদ, বিএনপি নেতা সাতবাঁক ইউপি জাসাসের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বদরুল আলম মেম্বার, পৌর কৃষকদলের আহবায়ক রাশেদুল হাসান টিটু, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শমসের আলম, উপজেলা জাসাসের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুয়াজ্জম হোসেইন আল-আমীন, সদস্য সচিব রাসেল চৌধুরী, সিলেট এমসি কলেজের সহ-সভাপতি রুবেল আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক রেদওয়ানুল করিম, সদস্যসচিব সুহেল আহমদ, পৌর জাসাসের সভাপতি গিয়াছ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ডালিম আহমদ, সাধারণ সম্পাদক আজির উদ্দিন মেসি, সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন বড়লোক, সহ-সাংগঠনিক সেলিম আহমদ, পৌর মুক্তিযুদ্ধাদলের সহ-সভাপতি শাহাব উদ্দিন, পৌর মুক্তিযুদ্ধা দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাসেল আহমদ রানা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, উপজেলা যুবদল নেতা জুলাই যুদ্ধা মানিক আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুহেব আহমদ, যুবদল নেতা ইসতেহাক মালিক নাঈম, ফরহাদ সিদ্দিকী, আরাফাত রহমান খোকো সংসদের সভাপতি কয়েস আহমদ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

কয়েক শতাধিক নেতাকর্মীদের উৎসবমূখর উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদকে প্রতিষ্টা করার লক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্টা করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র ১৯ দফা প্রবর্তনের মধ্যদিয়ে দেশবাসীর সমর্থন নিয়ে বিএনপি বারবার এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর আওয়ামীলীগের স্বৈরশাসনের অবসানের মাধ্যমে ১২ ফেব্রæয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে গঠিত হয় তারেক রহমানে নেতৃত্বাধীন বিএনপি সরকার। সেই লক্ষ্যেই বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।

 

বিএনপি বিশ্বাস করে, দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস, বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম।

 

বিএনপি সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড দেশবাসীর কাছে তুলে ধরতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান বক্তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com